Mohun Bagan Transfer News
Bengal Liberty, ১৮ জুন ২০২৬: কিছুদিন আগেই মিগুয়েল ফিগুয়েরা ইস্টবেঙ্গল ছেড়ে চিরপ্রতিদ্বন্দ্বী(Mohun Bagan Transfer News) মোহনবাগানে যোগ দিয়েছিলেন। সেই খবর প্রকাশ্যে আসতেই উচ্ছ্বাসে মেতে উঠেছিলেন সবুজ-মেরুন সমর্থকরা। সেই আবেগ কাটতে না কাটতেই লাল-হলুদ শিবির থেকে আরও এক গুরুত্বপূর্ণ ফুটবলারকে দলে টেনে নিল মোহনবাগান।

আগামী মরসুমের জন্য দলের রক্ষণভাগ আরও শক্তিশালী করতে ভারতীয় দলের অভিজ্ঞ ডিফেন্ডার রাহুল ভেকেকে সই করিয়েছে মোহনবাগান। এক বছরের চুক্তিতে ইতিমধ্যেই সই করেছেন তিনি। মিগুয়েলের পর রাহুলের আগমন মোহনবাগানের দলগঠনে নতুন মাত্রা যোগ করল।
ইস্টবেঙ্গল থেকে মোহনবাগানে রাহুল(Mohun Bagan Transfer News)
ভারতীয় ফুটবলের অন্যতম অভিজ্ঞ ডিফেন্ডার রাহুল ভেকে মূলত সেন্টার-ব্যাক হলেও রাইট-ব্যাক হিসেবেও সমান দক্ষ। ভারতীয় দলের হয়ে ৫০টিরও বেশি ম্যাচ খেলার পাশাপাশি অধিনায়কের দায়িত্বও সামলেছেন তিনি।
গত মরসুমে ইস্টবেঙ্গলের সাফল্যের অন্যতম কারিগর ছিলেন রাহুল। তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্ব দলের রক্ষণভাগকে মজবুত করেছিল। এবার সেই ফুটবলারই যোগ দিলেন মোহনবাগানে।


চুক্তিতে সই করার পর রাহুল বলেন, “যে কোনও ভারতীয় ফুটবলারের কাছেই মোহনবাগানে খেলার স্বপ্ন থাকে। দেশের অন্যতম সেরা ক্লাবে খেলার সুযোগ পেয়ে আমি গর্বিত এবং রোমাঞ্চিত। এখানে আমার ভারতীয় দলের অনেক সতীর্থ খেলেন, তাই মানিয়ে নিতে কোনও অসুবিধা হবে না। নিজের অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে দলকে সাহায্য করতে আমি প্রস্তুত। কোচ সুযোগ দিলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।”
তিনি আরও বলেন, “কেরল, মুম্বই ও বেঙ্গালুরুর মতো ক্লাবের হয়ে আইএসএল-সহ বিভিন্ন প্রতিযোগিতায় খেলেছি। প্রতিপক্ষ হিসেবে খেলতে গিয়ে জানি মোহনবাগান কতটা শক্তিশালী দল। এ বারও দেশের অন্যতম সেরা দল হিসেবে নামবে তারা। ভারতের জার্সিতে এবং বিভিন্ন ক্লাবের হয়ে বহু ম্যাচ খেলেছি, ট্রফিও জিতেছি। এ বার আমার লক্ষ্য সবুজ-মেরুন জার্সিতে ডার্বি জেতা এবং চ্যাম্পিয়ন হওয়া। শুধু আইএসএল নয়, মোহনবাগান ম্যানেজমেন্ট সব প্রতিযোগিতায় শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই দল গঠন করে। সেই মানসিকতা আমার ভাবনার সঙ্গেও মেলে।”

চাপে লাল-হলুদ শিবিরMohun Bagan Transfer News)
মিগুয়েল ফিগুয়েরার পর রাহুল ভেকের দলবদল ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। গত কয়েক মরসুমে দুই প্রধানের মধ্যে ফুটবলার আদান-প্রদান নতুন কিছু নয়, তবে গুরুত্বপূর্ণ ভারতীয় ফুটবলারদের প্রতিদ্বন্দ্বী শিবিরে চলে যাওয়া লাল-হলুদ সমর্থকদের উদ্বেগ বাড়িয়েছে।
এখন দেখার, দলবদলের বাজারে ইস্টবেঙ্গল কীভাবে নিজেদের দলকে শক্তিশালী করে মোহনবাগানকে টক্কর দেয়। অন্যদিকে, একের পর এক তারকা ফুটবলারকে দলে নিয়ে নতুন মরসুমে আবারও ভারতীয় ফুটবলে আধিপত্য বজায় রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে মোহনবাগান।
আরো পড়ুন:- Major League Cricket 2026: রাজকীয় অনুষ্ঠানের মধ্যেই সূচনা হল মেজর লিগ ক্রিকেটের


