Major League Cricket 2026
Bengal Liberty, ১৮ জুন ২০২৬ : ফিফা বিশ্বকাপের আবহের(Major League Cricket 2026) মধ্যেই ফের শুরু হতে চলেছে একটি জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগ। মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে ফুটবল উন্মাদনার মাঝেই শুক্রবার ভারতীয় সময় রাত ১২টা ৩০ মিনিটে (১৯ জুন) শুরু হচ্ছে মেজর লিগ ক্রিকেট (এমএলসি)-এর চতুর্থ সংস্করণ। ২০২৩ সালে যাত্রা শুরুর পর অল্প সময়ের মধ্যেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে উল্লেখযোগ্য জনপ্রিয়তা অর্জন করেছে এই প্রতিযোগিতা।

ছয়টি দল, ডাবল রাউন্ড-রবিন লিগ পর্ব এবং আইপিএলের একাধিক ফ্র্যাঞ্চাইজির প্রত্যক্ষ বা পরোক্ষ মালিকানার কারণে এবারের এমএলসিকেও ঘিরে উৎসাহ তুঙ্গে। আগামী এক মাস জমজমাট ক্রিকেট লড়াই উপভোগ করতে মুখিয়ে রয়েছেন সমর্থকেরা।
অশ্বিন এমএলসিতে(Major League Cricket 2026)
এবারের প্রতিযোগিতায় সান ফ্রান্সিসকো ইউনিকর্নস-এর জার্সিতে খেলতে দেখা যাবে ভারতের কিংবদন্তি অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে । তিনি এমএলসিতে অংশ নেওয়া প্রথম ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার।


এর আগে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলার সুযোগ পেলেও চোটের কারণে মাঠে নামা হয়নি তাঁর। পুরোপুরি সুস্থ হয়েই এবার যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক ঘটাতে চলেছেন ভারতের প্রাক্তন তারকা স্পিনার।
অধিনায়কদের ফটোশুট(Major League Cricket 2026)
প্রতিযোগিতা শুরুর আগে আয়োজিত হল ঐতিহ্যবাহী অধিনায়কদের ফটোশুট। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে টেক্সাস সুপার কিংস ও সিয়াটল অরকাস। এই ম্যাচ দিয়েই পর্দা উঠবে এমএলসি ২০২৬-এর।
ফটোশুটে উপস্থিত ছিলেন সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের অধিনায়ক ম্যাট শর্ট, টেক্সাস সুপার কিংসের ফাফ ডু প্লেসি, লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের জেসন হোল্ডার, এমআই নিউইয়র্কের নিকোলাস পুরান, ওয়াশিংটন ফ্রিডমের স্টিভ স্মিথ এবং সিয়াটল অরকাসের মার্কাস স্টয়নিস। হাসি-ঠাট্টায় মেতে থাকলেও মাঠের লড়াই যে একেবারেই আলাদা হবে, তা বলাই বাহুল্য।
আরো পড়ুন:- Rudranil Ghosh: শিল্পীদের স্বার্থে নতুন ফোরাম! আত্মপ্রকাশ ‘পারফরম্যান্স অফ বেঙ্গল’


গত তিন আসরে শিরোপা জিতেছে কেবল এমআই নিউইয়র্ক ও ওয়াশিংটন ফ্রিডম। এবার সেই একচেটিয়া আধিপত্য ভেঙে অন্য কোনও দল ট্রফি ঘরে তুলতে পারে কি না, সেদিকেই নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।


