Raphinha Transfer News
Bengal Liberty , ১৮ জুন ২০২৬ : জমজমাট ফিফা(Raphinha Transfer News) বিশ্বকাপের মাঝেই ইউরোপীয় ফুটবলে শুরু হয়েছে দলবদলের জোর জল্পনা। বিভিন্ন বড় ক্লাব নতুন মৌসুমের প্রস্তুতিতে ব্যস্ত। এরই মধ্যে ফুটবল মহলে আলোড়ন ফেলেছে আরেকটি বড় খবর। এফসি বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা রাফিনহাকে দলে ভিড়ানোর জন্য মরিয়া হয়ে উঠেছে সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলাল।

বিশ্বকাপেও ব্রাজিলের প্রথম একাদশের নিয়মিত সদস্য রাফিনহা। আর সেই তারকাকে ঘিরেই এখন শুরু হয়েছে ট্রান্সফার বাজারের বড় আলোচনা। সূত্রের খবর, বার্সেলোনা ছেড়ে সৌদি আরবে পাড়ি দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তাঁর সামনে।
রাফিনহা টু আল-হিলাল(Raphinha Transfer News)
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, রাফিনহাকে দলে নিতে বড় অঙ্কের প্রস্তাব প্রস্তুত করছে আল-হিলাল। ট্রান্সফার ফি ১০০ মিলিয়ন ইউরো পর্যন্ত পৌঁছাতে পারে বলেও জল্পনা রয়েছে। পাশাপাশি ব্রাজিলিয়ান উইঙ্গারের বর্তমান বেতনের তুলনায় কয়েকগুণ বেশি পারিশ্রমিক দেওয়ার প্রস্তাবও দিতে পারে সৌদি ক্লাবটি।

তবে রাফিনহা নাকি বিশ্বকাপ চলাকালীন এই বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান না। বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত দলবদল সংক্রান্ত আলোচনা স্থগিত রাখার অনুরোধ করেছেন তিনি।
বার্সেলোনার অবস্থান(Raphinha Transfer News)
সৌদি ক্লাবগুলির আগ্রহ সম্পর্কে অবগত বার্সেলোনা। ২৯ বছর বয়সী এই ব্রাজিলিয়ানকে ক্লাব এখনও গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবেই দেখে। তবে উপযুক্ত প্রস্তাব এলে আলোচনা করতে তারা প্রস্তুত বলে জানা যাচ্ছে। সূত্রের দাবি, ৯০ থেকে ১০০ মিলিয়ন ইউরোর কম কোনও প্রস্তাব বিবেচনা করতে রাজি নয় কাতালান ক্লাবটি।
সৌদি প্রো লিগে তারকাদের ভিড়(Raphinha Transfer News)
সৌদি প্রো লিগে বড় তারকাদের আগমন অবশ্য নতুন নয়। এর আগে ক্রিস্টিয়ানো রোনাল্ডো, নেইমার, করিম বেনজেমা, এন’গোলো কান্তে, রিয়াদ মাহরেজ-সহ একাধিক বিশ্বমানের ফুটবলার সৌদি আরবে খেলেছেন।
তবে এত তারকা ফুটবলারকে দলে টেনেও ইউরোপের শীর্ষ লিগগুলোর সমতুল্য জনপ্রিয়তা এখনও অর্জন করতে পারেনি সৌদি প্রো লিগ। তাই রাফিনহার মতো একজন শীর্ষস্থানীয় ফুটবলারকে আল-হিলাল দলে ভেড়াতে পারে কি না, সেদিকেই এখন নজর ফুটবল বিশ্বের।
আরো পড়ুন:- Sumit Roy: জমি দুর্নীতি মামলায় গ্রেফতারি এড়াতে মরিয়া সুমিত রায়, হাইকোর্টে আগাম জামিনের আবেদন


