Neymar Injury
Bengal Liberty, ১৮ জুন ২০২৬ : চলতি টুর্নামেন্টের শুরু(Neymar Injury) থেকেই ব্রাজিল সমর্থকদের মনে সবচেয়ে বড় প্রশ্ন ছিল একটাই—কবে মাঠে ফিরবেন নেইমার? দীর্ঘদিনের চোট কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেও, প্রথম ম্যাচে মরক্কোর বিরুদ্ধে তাঁকে মাঠে নামানোর ঝুঁকি নেয়নি ব্রাজিলের কোচিং স্টাফ। তবে এবার সেলেসাও শিবিরে মিলল বড় সুখবর।


গত বুধবার ব্রাজিল দলের অনুশীলনে সতীর্থদের সঙ্গে পুরোদমে বল নিয়ে ট্রেনিং করতে দেখা গেছে তারকা ফরোয়ার্ড নেইমারকে। দলের মূল স্কোয়াডের সঙ্গে অনুশীলনে অংশ নেওয়ায় তাঁর ফিটনেস নিয়ে আশাবাদী হয়ে উঠেছেন সমর্থকরা। অনুশীলন চলাকালীন তাঁকে বেশ স্বচ্ছন্দ এবং আত্মবিশ্বাসী দেখিয়েছে বলেও জানা গেছে।
২০ জুন হাইতির মুখোমুখি ব্রাজিল(Neymar Injury)
আগামী ২০ জুন গ্রুপ ‘সি’-র অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে হাইতির মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথম ম্যাচে মরক্কোর বিরুদ্ধে ড্র করায় এই ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট তুলে নেওয়া অত্যন্ত জরুরি সেলেসাওদের জন্য। আর সেই কারণেই নেইমারের সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনা এখন তুঙ্গে।
তবে এখনই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না।


ব্রাজিল দলের পক্ষ থেকে নেইমারের খেলার বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। চিকিৎসাক দল ও কোচিং স্টাফ শেষ মুহূর্ত পর্যন্ত তাঁর শারীরিক অবস্থার ওপর কড়া নজর রাখবেন। সব কিছু ঠিক থাকলে হাইতির বিরুদ্ধে অন্তত ‘সাবস্টিটিউট’ বা বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামতে দেখা যেতে পারে ব্রাজিলের এই মহাতারকাকে।
এখন দেখার, মাঠে নেইমারের ফেরার অপেক্ষার অবসান ঘটে কি না। ফুটবলদুনিয়া এখন চাতক পাখির মতো চেয়ে আছে ব্রাজিলের জার্সিতে ফের নেইমারের জাদু দেখার জন্য।


