Czechia vs South Africa
Bengal Liberty, ১৮ জুন ২০২৬: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে জমে উঠেছে লড়াই। আজ(Czechia vs South Africa) আটলান্টার স্টেডিয়ামে মুখোমুখি হবে ইউরোপের চেজচিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে । দুই দলই নিজেদের প্রথম ম্যাচে পরাজিত হয়েছে। ফলে এই ম্যাচটি দুই দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। হেরে গেলে শেষ ষোলোয় ওঠার সম্ভাবনা অনেকটাই কঠিন হয়ে পড়বে।
দুই দলের বর্তমান অবস্থান(Czechia vs South Africa)
প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে দুরন্ত শুরু করেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হারতে হয়েছিল চেকিয়াকে। অন্যদিকে আয়োজক মেক্সিকোর কাছে ২-০ গোলে পরাজিত হয় দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচে আক্রমণভাগে প্রত্যাশিত ছাপ ফেলতে পারেনি ‘বাফানা বাফানা’রা।

দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য প্রথম একাদশ (৪-৩-৩)
গোলরক্ষক: রনওয়েন উইলিয়ামস
ডিফেন্ডার: খুলিসো মুদাউ, ইমে ওকন, এমবেকোজেলি মবোকাজি, অব্রে মোদিবা
মিডফিল্ডার: জেডেন অ্যাডামস, থালেন্তে এমবাথা, তেবোহো মোকোয়েনা
ফরোয়ার্ড: ওসউইন অ্যাপোলিস, থাপেলো মাসেকো, ইকরাম রেইনার্স

চেকিয়ার সম্ভাব্য প্রথম একাদশ (৪-৪-২)
গোলরক্ষক: মাতেই কোভার
ডিফেন্ডার: ভ্লাদিমির কুফাল, তোমাশ হোলেশ, রবিন হ্রানাচ, লাদিস্লাভ ক্রেইচি
মিডফিল্ডার: ভ্লাদিমির দারিদা, আলেকসান্দর সোইকা, মিখাল সাদিলেক, লুকাশ চেরভ
ফরোয়ার্ড: অ্যাডাম হ্লোজেক, পাত্রিক শিক
বিশেষজ্ঞদের মতে, এই ম্যাচে কিছুটা এগিয়ে রয়েছে চেকিয়া। বিভিন্ন পরিসংখ্যান ও পূর্বাভাসে ইউরোপীয় দলটিকেই ফেভারিট হিসেবে ধরা হচ্ছে। তবে বিশ্বকাপের মঞ্চে অঘটনের নজির নতুন নয়। তাই দক্ষিণ আফ্রিকাকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই চেকিয়ার সামনে।


