Jadavpur University
Bengal Liberty: ঝাড়খণ্ডের একটি পুরনো মাওবাদী নাশকতা মামলার সূত্র ধরে বৃহস্পতিবার ভোরে কলকাতা ও নদিয়ায় আচমকা তল্লাশি চালাল জাতীয় তদন্তকারী সংস্থা। এই অভিযানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তনী-সহ মোট তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য রাঁচি দফতরে তলব করা হয়েছে।

যাঁদের তলব করা হয়েছে (Jadavpur University)
তথাগত রায় চৌধুরী, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী এবং বামপন্থী ছাত্র সংগঠন ‘বিপ্লবী ছাত্র ফ্রন্ট’-এর সম্পাদক। ভোরবেলা তাঁর বাড়িতে হানা দিয়ে বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয়। বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (UAPA)-এর আওতায় তাঁকে আগামী ২৪ জুন রাঁচিতে হাজিরা দিতে বলা হয়েছে।
ঝিলম রায়, কলকাতার বিশিষ্ট গবেষক এবং এনআরসি (NRC) বিরোধী আন্দোলনের পরিচিত মুখ। তাঁর বাড়ি থেকেও একাধিক পত্র-পত্রিকা ও নথি বাজেয়াপ্ত করেছে এনআইএ। তাঁকেও ঝাড়খণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।
সুকুমার কয়াল, নদিয়ার ধুবুলিয়া এলাকার স্কুল শিক্ষক ও কৃষক নেতা। তদন্তকারীরা সরাসরি তাঁর স্কুলে গিয়ে তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন এবং পরে তলব করেন।

মানবাধিকার সংগঠনের নিন্দা (Jadavpur University)
ভোরের আলো ফোটার আগেই কেন্দ্রীয় এজেন্সির এই আকস্মিক অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠন ‘এপিডিআর’ (APDR)। তাদের অভিযোগ, গণতান্ত্রিক উপায়ে যাঁরা সরকারের ভিন্নমত পোষণ করেন, মূলত তাঁদের কণ্ঠরোধ করতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। সমাজকর্মীদের হেনস্থা বন্ধ করে অবিলম্বে এই মামলাগুলি প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা।


