ওসি মনোরঞ্জন মণ্ডল
Bengal Liberty:
কয়লা পাচার মামলায় বড় পদক্ষেপ ইডির (Coal Smuggling)। দীর্ঘদিন তলব এড়ানোর পর বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে হাজির হন বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল। জিজ্ঞাসাবাদের সময় মাফিয়াদের সঙ্গে আর্থিক লেনদেন ও যোগাযোগ নিয়ে তার বক্তব্যে একাধিক অসঙ্গতি ধরা পড়েছে বলে দাবি তদন্তকারী সংস্থার। এরপরই তাকে গ্রেফতার করা হয়।

ইডির অভিযোগ, বারাবনিতে কর্মরত থাকাকালীন কয়লা মাফিয়াদের কাছ থেকে বিভিন্ন মাধ্যমে ঘুষের টাকা পেতেন মনোরঞ্জন মণ্ডল। পাশাপাশি অবৈধ কয়লা পাচার চালিয়ে যেতে প্রশাসনিক সুরক্ষাও দেওয়া হত। এর আগে একাধিকবার তলব করা হলেও তিনি হাজিরা এড়িয়ে গিয়েছিলেন বলে জানিয়েছে ইডি।


