Vozinha Mother Visa
Bengal Liberty, ১৯ জুন ২০২৬ : ১৬ জুন ২০২৬, গ্রুপ ‘এইচ’-এর ম্যাচে আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ(Vozinha Mother Visa) স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ইউরোপীয় শক্তিধর ও একবারের বিশ্বকাপজয়ী স্পেন এবং আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। বিশ্বকাপের মঞ্চে রূপকথার জন্ম দিয়ে শক্তিশালী স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে সবাইকে চমকে দিয়েছে কেপ ভার্দে।
ম্যাচের নায়ক ভোজিনহা(Vozinha Mother Visa)
যে দেশটির নাম বিশ্ব ফুটবলের মূলস্রোতে খুব বেশি শোনা যায় না, সেই দেশই স্পেনের মতো তারকাখচিত দলকে রুখে দিয়েছে। আর সেই সাফল্যের অন্যতম নায়ক গোলরক্ষক ভোজিনহা। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরাও নির্বাচিত হন তিনি।

পুরস্কার গ্রহণের পর আবেগঘন মুহূর্তে ৪০ বছর বয়সি এই গোলরক্ষক জানান, ভিসা সমস্যার কারণে তাঁর মা মাঠে উপস্থিত থেকে এই ঐতিহাসিক ম্যাচ দেখতে পারেননি। এরপরই সামনে আসে মার্কিন প্রশাসনের মানবিক উদ্যোগের খবর।
ট্রাম্প প্রশাসনের বিশেষ উদ্যোগ(Vozinha Mother Visa)
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ভোজিনহার মা আনা কান্দিদা ইভোরা-র জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে মার্কিন বিদেশ দপ্তর।
প্রসঙ্গত, কেপ ভার্দের নাগরিকদের ভিসা প্রদানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সম্প্রতি কড়া নীতি অনুসরণ করছে। মার্কিন প্রশাসনের দাবি, অনেক ক্ষেত্রে দর্শনার্থীরা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশে ফিরে যান না। সেই কারণে কিছু ক্ষেত্রে অতিরিক্ত আর্থিক জামানত বা কঠোর যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া চালু করা হয়েছে।
মার্কিন কংগ্রেসম্যান হাকিম জেফ্রিসের হস্তক্ষেপ( Vozinha Mother Visa)
মার্কিন কংগ্রেসের শীর্ষ ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিস সরাসরি যোগাযোগ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-র সঙ্গে
জেফ্রিস বলেন, “স্পেনের বিরুদ্ধে ড্র করে কেপ ভার্দে গোটা বিশ্বকে অনুপ্রাণিত করেছে। যুক্তরাষ্ট্র-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা তাদের সমর্থকেরা সেই সাফল্য উদযাপন করেছেন। কিন্তু ভোজিনহা কাঁদতে কাঁদতে জানিয়েছেন, ভিসা সমস্যার কারণে তাঁর মা মাঠে উপস্থিত থাকতে পারেননি। এমন ঐতিহাসিক মুহূর্ত কোনও মায়েরই মিস করা উচিত নয়।”

এরপর দ্রুত পদক্ষেপ করে ভোজিনহার মায়ের ভিসা অনুমোদনের ব্যবস্থা করা হয় বলে জানা গিয়েছে।
বিশ্বকাপের শুরু থেকে একাধিক বিতর্ক ও নেতিবাচক ঘটনার জন্য শিরোনামে উঠে এসেছে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। তবে এই ঘটনায় অনেকের মতে, প্রশাসনের এক মানবিক দিকও সামনে এসেছে।
আরো পড়ুন:- Daud Se Dhyan 2026: কলকাতায় ‘দৌড় সে ধ্যান’ ম্যারাথনের সূচনা, উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী


