CM Suvendu Adhikari
Bengal Liberty : রাজ্যজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে বিজেপি সরকারের জনকল্যাণ শিবির (CM Suvendu Adhikari)। শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারী শিবিরের সাফল্যের খতিয়ান তুলে ধরে জানান, প্রতিদিন গড়ে ১,০২৯টি করে শিবির অনুষ্ঠিত হয়েছে এবং এখনও পর্যন্ত মোট ৪,০৯৪টি জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছে। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে ৫৮ লক্ষ ১৭ হাজার ১৯ জন নাগরিক নাম নথিভুক্ত করেছেন। পাশাপাশি ৭০ লক্ষেরও বেশি মানুষ বিভিন্ন প্রকল্প সম্পর্কে তথ্য ও পরিষেবা নিতে শিবিরে উপস্থিত হয়েছেন। বর্ষা শেষে আবার বসবে জনকল্যাণ শিবির জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)।

কোন কোন প্রকল্পে বেশি আগ্রহ, জানালেন শুভেন্দু (CM Suvendu Adhikari)
মুখ্যমন্ত্রীর দাবি, চারটি প্রকল্পে আবেদনকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। এর মধ্যে আয়ুষ্মান ভারতে ২২ লক্ষ ২৩ হাজার ৬১৭ জন আবেদন করেছেন। অন্নপূর্ণা যোজনায় আবেদন জমা পড়েছে ৮ লক্ষেরও বেশি। ‘বিকশিত ভারত জি রাম জি’ প্রকল্পে নতুন জব কার্ডের জন্য আবেদন করেছেন ৭ লক্ষেরও বেশি মানুষ। এছাড়া বার্ধক্য ভাতার জন্যও ৬ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে। জনসাধারণের এই বিপুল সাড়ার কথা উল্লেখ করে বর্ষা শেষে ফের জনকল্যাণ শিবির আয়োজনের আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী।



