Ritabrata Banerjee
Ritabrata Banerjee

Ritabrata Banerjee : “সাধারণ বিমানে ওড়ার অভ্যাস নেই অভিষেকের!” খোঁচা ঋতব্রতের

Bengal Liberty : লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে দিল্লি রওনা দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee)। তারপর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে তাঁর যাতায়াতের মাধ্যম, বহুমূল্য ‘চার্টার্ড ফ্লাইট’। আর এই ইস্যুতেই এবার অভিষেকের বিরুদ্ধে আক্রমণ শানালেন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কোটি কোটি টাকা ব্যয়ে এই সফরকে বিলাসবহুল স্ট্যাটাস সিম্বল বলে কটাক্ষ করে তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন দলের তহবিল নিয়ে বিলাসিতা এবং নিচুতলার বিপন্ন কর্মীদের প্রতি শীর্ষ নেতৃত্বের উদাসীনতা নিয়ে (Ritabrata Banerjee)।

Ritabrata Banerjee
Ritabrata Banerjee

নাম না করে অভিষেককে কটাক্ষ (Ritabrata Banerjee)

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই চার্টার্ড ফ্লাইটে যাতায়াত নিয়ে অবাক হওয়ার কিছু নেই বলে কটাক্ষ করেছেন ঋতব্রত। তাঁর দাবি, সাধারণ বাণিজ্যিক বিমানে চড়ার অভ্যাস তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অনেক আগেই ঘুচেছে। খরচের চমকপ্রদ খতিয়ান তুলে ধরে বিরোধী দলনেতা জানান, এই চার্টার্ড ফ্লাইটের জন্য দৈনিক গড়ে দেড় কোটি টাকা খরচ হয়। অর্থাৎ, তিনদিন দিল্লিতে থাকলে স্রেফ এই খাতেই সাড়ে চার কোটি টাকা উড়ে যায়, একজন সাংসদ হিসেবে আনলিমিটেড বিজনেস ক্লাস টিকিট পাওয়ার সুবিধা থাকা সত্ত্বেও দলের টাকায় এই বিপুল ব্যয়ের পিছনে অভিষেকের ‘স্ট্যাটাস সিম্বল’ বজায় রাখাকেই দায়ী করেছেন তিনি। অতীত উদাহরণ টেনে তিনি আরও মনে করিয়ে দেন, হাসিমারা থেকে মাঝেরডাবরি পর্যন্ত মাত্র দশ মিনিটের গাড়ির রাস্তাতেও অভিষেকের চপার ব্যবহারের বিলাসবহুল অভ্যাসের কথা।

কর্মীদের দুর্দশার প্রসঙ্গ তুলে আক্রমণ (Ritabrata Banerjee)

নেতৃত্বের এই আকাশছোঁয়া বিলাসিতার বিপরীতে ঋতব্রত তুলে ধরেছেন তৃণমূলের নিচুতলার কর্মীদের বাস্তব চিত্র। তাঁর বিস্ফোরক অভিযোগ, সাম্প্রতিক বড়সড় রাজনৈতিক বিপর্যয়ের পর যখন দলের সাধারণ কর্মীরা প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছেন এবং মামলার খরচ জোগাতে গিয়ে পথে বসছেন, তখন দলের শীর্ষ নেতৃত্ব সম্পূর্ণ নীরব। তিনি জানান, কর্মীদের আইনি লড়াইয়ের খরচ জোগাতে গিয়ে দলেরই কোনও কোনও বিধায়ককে নিজের সোনা পর্যন্ত বন্ধক রাখতে হচ্ছে, অথচ দলীয় তহবিল থেকে কানাকড়ি সাহায্যও মিলছে না। ঋতব্রতের সাফ কথা, একদিকে কর্মীরা যখন রক্ত ঝরাচ্ছেন, তখন সেই দলেরই শীর্ষ নেতার এই কোটি টাকার রাজকীয় সফর প্রমাণ করে যে তাঁর ঔদ্ধত্য এতটুকুও কমেনি।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

Trinamool Congress: মমতার দলে ভাঙন অব্যাহত, পদ ছাড়লেন সদ্য নিযুক্ত নরেন চক্রবর্তী

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury