CM Suvendu Adhikari
Bengal Liberty : পশ্চিমবঙ্গ দিবস উদযাপন উপলক্ষে রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (CM Suvendu Adhikari)। হুগলির তারকেশ্বরের সভামঞ্চে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠান শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উত্তরীয় পরিয়ে সম্মান জানান রাজ্যপাল আর এন রবি। তারপরই ডোকরার তৈরি একটি অপরূপ দুর্গামূর্তি এবং বাবা তারকনাথের ছবি উপহার দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী। বাঙালির চিরাচরিত ঐতিহ্য ও আতিথেয়তা মেনে মোদির হাতে তুলে দেন বিখ্যাত রসগোল্লা এবং জলভরা সন্দেশও (CM Suvendu Adhikari)।

মুখ্যমন্ত্রীর বক্তব্য (CM Suvendu Adhikari)
এদিনের সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে রাজ্যবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পূর্বতন সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি স্পষ্ট জানান, আগের সরকার কখনও সরকারিভাবে পশ্চিমবঙ্গ দিবস পালন করেনি। এই প্রথমবার পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন সরকার ২০ জুন দিনটিকে সরকারি মর্যাদার সাথে উদযাপন করছে। এই ঐতিহাসিক দিনে মুখ্যমন্ত্রী একগুচ্ছ বড় ঘোষণাও করেন। তিনি জানান, হুগলির জিরাটে অবস্থিত ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িটি সংস্কার করে সেখানে একটি স্মৃতিসৌধ ও লাইব্রেরি গড়ে তোলা হবে। পাশাপাশি, কলকাতাতেও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি ১২৫ ফুট উঁচু মূর্তি স্থাপনের কথা ঘোষণা করেন তিনি। আগামী ৬ জুলাই সেই মূর্তি স্থাপনের উদ্দেশ্যে নির্বাচিত জমিতে ভূমিপুজো সম্পন্ন হবে বলে মুখ্যমন্ত্রী জানান।

জনজোয়ারে মুখরিত তারকেশ্বর (CM Suvendu Adhikari)
রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস পালনের এই বিশেষ লগ্নে খোদ প্রধানমন্ত্রী বাংলায় উপস্থিত থাকায় তারকেশ্বর এদিন সেজে উঠেছিল উৎসবের এক অন্যরকম মেজাজে। সভাস্থলে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় এবং নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপের মাঝে বিকেল চারটের পর প্রধানমন্ত্রীর কপ্টার তারকেশ্বরে এসে পৌঁছয়। কপ্টার থেকে নেমে প্রধানমন্ত্রী সোজা সরকারি অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত হন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও সেখানে তাঁকে অভিবাদন জানাতে উপস্থিত ছিলেন বিজেপির অন্যান্য শীর্ষ নেতা ও মন্ত্রীরা।



