Employment Fair 2026 India
Bengal Liberty:
প্রধানমন্ত্রীর কনভয় মানেই কড়া নিরাপত্তা ও বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণ(Narendra Modi)। তবে আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচি শেষে এবার এক ভিন্ন ছবি দেখা গেল। নিট পরীক্ষার্থীদের যাতায়াতে যাতে কোনও অসুবিধা না হয়, দিল্লি বিমানবন্দরে প্রায় ৪৫ মিনিট অপেক্ষা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

পরীক্ষার্থীদের জন্য অপেক্ষা করলেন মোদি
রবিবার আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে সকাল ১১টা নাগাদ কলকাতা থেকে দিল্লির উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। দুপুর প্রায় ১টা ১৫ মিনিটে তাঁর বিমান দিল্লি বিমানবন্দরে অবতরণ করলেও সঙ্গে সঙ্গে বিমানবন্দর ত্যাগ করেননি তিনি। প্রায় ৪৫ মিনিট অপেক্ষার পর, দুপুর ২টার কিছু পরে প্রধানমন্ত্রীর কনভয় তাঁর সরকারি বাসভবনের উদ্দেশে রওনা দেয়।
সরকারি সূত্রের দাবি, ওই সময়েই দেশজুড়ে শুরু হচ্ছিল নিট-ইউজি (NEET-UG) পরীক্ষা। রাজধানীর বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে হাজার হাজার পরীক্ষার্থী পৌঁছচ্ছিলেন। প্রধানমন্ত্রীর কনভয় রাস্তায় নামলে নিরাপত্তাজনিত কারণে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করতে হয়। ফলে পরীক্ষার্থীদের যাতায়াতে বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা ছিল। সেই কারণেই পরীক্ষার্থীদের সুবিধাকে অগ্রাধিকার দিয়ে কনভয়ের যাত্রা কিছু সময়ের জন্য স্থগিত রাখা হয়। পরীক্ষা শুরু হওয়ার পরই বিমানবন্দর থেকে বেরিয়ে যায় প্রধানমন্ত্রীর কনভয়।
আরও পড়ুন: গোপাল পাঁঠার নামে কলকাতার রাস্তা! অমর হল নেতাজি ভক্ত


