Ram Mandir
Bengal Liberty, ২১ জুন ২০২৬ : অযোধ্যার রামমন্দিরে(Ram Mandir) ভক্তদের অনুদান তছরূপ মামলায় নতুন মোড়। যোগী সরকারের গড়া এসআইটি তদন্ত প্রায় শেষ এবং ১৫০ পাতার অন্তর্বর্তী রিপোর্ট খুব শীঘ্রই মুখ্যমন্ত্রীর দফতরে জমা পড়তে চলেছে।
সূত্রের খবর, এই রিপোর্ট শুধু দুর্নীতির বিরূদ্ধে প্রমাণ নয়, শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের একাধিক শীর্ষ কর্মকর্তার নাম এফআইআরে জড়ানোর সুপারিশ করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ট্রাস্টের কোনও সদস্য বা পদাধিকারী অযোধ্যা ছেড়ে যেতে পারবেন না বলে নির্দেশ দেওয়া হয়েছে।
সিসিটিভির বিস্ফোরক দৃশ্য(Ram Mandir)
সিসিটিভি ফুটেজে দেখা গেছে , দানের টাকা গোনার সময় কর্মীদের টাকা আত্মসাতের ভয়ানক দৃশ্য। ইতিমধ্যে প্রধান অভিযুক্তদের একজনের বাড়ি থেকে প্রায় ১২ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। মোট ৫ জন সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে, যারা দান গণনার দায়িত্বে ছিলেন।
আরো পড়ুন:- Bihar Health Minister: যোগ করতে গিয়ে ‘বিয়োগ’ হওয়ার জোগাড় বিহারের স্বাস্থ্যমন্ত্রীর!


এসআইটির দাবি, ট্রাস্টের ভেতরের প্রভাবশালী মহলের অবদান রয়েছে। মদত ছাড়া এই কেলেঙ্কারি সম্ভব নয়। পাশাপাশি, দাতাদের অভিযোগ— সোনা-রূপোর গয়না জমা দেওয়ার পর কোনও রসিদ দেওয়া হয়নি সঙ্গে অনেক দানের হদিস মিলছে না।
বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ভবিষ্যতে স্বচ্ছতা আনতে মন্দিরে পূর্ণসময়ের সিইও নিয়োগ এবং বর্তমান কিছু কর্তাকে অপসারণের সুপারিশ করা হয়েছে। রিপোর্ট জমা পড়ার পর বড় প্রশাসনিক পদক্ষেপের সম্ভাবনা তৈরি হয়েছে। এবার প্রশাসন কোন সিদ্ধান্তে গৃহীত হয়, সেটাই দেখার


