West Bengal Sports Budget 2026
Bengal Liberty:
আশা কর্মীদের জন্য বড় খবর। রাজ্য বাজেটে বেতন বাড়ল আশা কর্মীদের (West Bengal Budget)। তাঁদের কাজকে স্বীকৃতি দিয়ে মাসিক সাম্মানিক ৫০০০ টাকা বাড়ানোর কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আশা কর্মীরা প্রাথমিক স্তরের স্বাস্থ্য পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সাহায্য করেছেন। এই সকল কর্মীদের গুরুত্বপূর্ণ পরিষেবাকে স্বীকৃতি দিতে তাঁদের মাসিক সম্মানিক ৫,০০০ টাকা বৃদ্ধির ঘোষণা।

সুখবর আশাকর্মীদের West Bengal Budget
বেতনবৃদ্ধির দাবিতে বারংবার পথে নেমে বিক্ষোভ দেখিয়েছেন আশা কর্মীরা। আগের সরকারের আমলে বেতন খুব একটা বাড়েনি। আশা কর্মীদের বেতন ছিল ৫ হাজার টাকা। সর্বশেষ বাজেটে ১ হাজার টাকা বাড়ানো হয়। ফলে প্রতি মাসে ৬ হাজার টাকা বেতন পাচ্ছিলেন তাঁরা। বর্তমান সরকার ৫ হাজার টাকা সাম্মানিক বৃদ্ধি করায় তাদের বেতন বেড়ে দাঁড়াবে ১১ হাজার টাকা। বাজেট পেশকালে অর্থমন্ত্রী জানিয়েছেন, ” ৪০০০ টাকা মুখ্যমন্ত্রী কে চাইতে গিয়েছিলেন লাথি মেরেছিল, আপনাদের ৫০০০ টাকা বাড়িয়ে দিলাম।”
আগের সরকারের আমলে আশা কর্মীরা ১৫ হাজার টাকা বেতন সহ কয়েকদফা দাবিতে রাজ্যজুড়ে কর্মবিরতিতে অংশগ্রহণ করেছিল। টানা ৩০ দিন ধরে রাজ্যজুড়ে কর্মবিরতি পালন করছিলেন আশা কর্মীরা। তাদের পুলিশ দিয়ে মারা, লাথি মারা হয়েছিল প্রাক্তন সরকারের রাজত্বে। এছাড়াও, কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের দাবি করেছিলেন। বকেয়া ইনসেনটিভ মেটানো এবং মাতৃত্বকালীন ছুটির দাবিও ছিল তাঁদের। আজ, রাজ্য বাজেটে ৫০০০ টাকা বেতন বৃদ্ধির কথা ঘোষণা করলেন বর্তমান রাজ্য সরকার।


