CM Suvendu Adhikari
Bengal Liberty : ডিএ চাইলে ‘বেশি ঘেউ ঘেউ করবেন না’, এরকমই বলেছিলেন পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Suvendu Adhikari)। প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে সরকারি কর্মীদের অপমান বলে কড়া আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার তিনি ঘোষণা করেন, দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে আর অনিশ্চয়তা নয়। তিনি জানান, চলতি বছরের অক্টোবর মাসে পুজোর আগেই সরকারি কর্মীরা পাবেন অতিরিক্ত ২০ শতাংশ DA। যেহেতু রাজ্যের কাঁধে ঋণের বোঝা ৮ লক্ষ ১৫ হাজার ৮৯১ কোটি টাকা সেক্ষেত্রে বাকি ২২ শতাংশ মিটিয়ে আগামী বাজেটে মিটিয়ে দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি ডিসেম্বরের মধ্যেই সপ্তম বেতন কমিশন কার্যকর করার আশ্বাস দিয়ে কর্মীদের জন্য বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari)।

২০ শতাংশ ডিএ বাড়লো (CM Suvendu Adhikari)
আজ, সরকারি কর্মচারীদের প্রত্যাশা পূরণ করে ২০ শতাংশ DA বাড়ালো বিজেপি সরকার। অর্থমন্ত্রী ঘোষণা করেন, রাজ্য সরকারের কর্মীদের মহার্ঘ ভাতা এক ধাক্কায় ২০ শতাংশ বৃদ্ধি করা হচ্ছে। এর ফলে মোট ডিএ-র পরিমাণ বেড়ে দাঁড়াবে ৩৮ শতাংশে। আগামী ১ অক্টোবর থেকে এই বর্ধিত ডিএ কার্যকর হবে। একইসঙ্গে পেনশনভোগীদের জন্যও সুখবর দিয়েছে সরকার। তাঁদের ডিয়ারনেস রিলিফ (ডিআর) ২০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে সরকারি কর্মী ও পেনশনপ্রাপকদের উভয়েই এই অতিরিক্ত আর্থিক সুবিধা পাবেন।



