West Bengal Budget
Bengal Liberty : বেঙ্গাল লিবার্টির খবরে সিলমোহর।পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (West Bengal Budget)। সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর! সরকারি কর্মচারীদের প্রত্যাশা পূরণ করে ২০ শতাংশ DA বাড়লো বিজেপি সরকার। তিনি জানান, রাজ্য সরকারের কর্মীদের মহার্ঘ ভাতা এক ধাক্কায় ২০ শতাংশ বৃদ্ধি করা হচ্ছে। এর ফলে মোট ডিএ-র পরিমাণ বেড়ে দাঁড়াবে ৩৮ শতাংশে। আগামী ১ অক্টোবর থেকে এই বর্ধিত ডিএ কার্যকর হবে। একইসঙ্গে পেনশনভোগীদের জন্যও সুখবর দিয়েছে সরকার। তাঁদের ডিয়ারনেস রিলিফ (ডিআর) ২০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে সরকারি কর্মী ও পেনশনপ্রাপকদের উভয়েই এই অতিরিক্ত আর্থিক সুবিধা পাবেন (West Bengal Budget)।

ডিএ ও সপ্তম পে কমিশন নিয়ে ছিল কর্মীদের বড় প্রত্যাশা (West Bengal Budget)
বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা ২২ শতাংশ হারে মহার্ঘ ভাতা (ডিএ) পেয়ে থাকেন, যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ-র হার ৫৮ শতাংশ। ফলে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ডিএ-র ব্যবধান দাঁড়িয়েছে ৩৬ শতাংশে। দীর্ঘদিন ধরেই বকেয়া ডিএ-কে ঘিরে জটিলতা ও অসন্তোষের আবহ তৈরি হয়েছিল সরকারি কর্মীদের মধ্যে। অন্যদিকে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ডিএ-সংক্রান্ত ক্ষোভ ছিল রাজ্য সরকারি কর্মীদের অন্যতম প্রধান দাবি। ডিএ বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি হলেও অনেক কর্মীর কাছে এখনও সেই অর্থ পৌঁছায়নি বলে অভিযোগ রয়েছে। এরই মধ্যে নির্বাচনী প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপির একাধিক শীর্ষ নেতা প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যেই সপ্তম পে কমিশন কার্যকর করা হবে। অবশেষে কথা রাখলেন রাজ্য সরকার। ২০ শতাংশ DA বাড়লো বিজেপি সরকার।



