West Bengal Budget
Bengal Liberty:
আজ ঐতিহাসিক রাজ্য বাজেট পেশ (West Bengal Budget)। স্বাধীনতার পর প্রথম পশ্চিমবঙ্গের বিধানসভায় বাজেট পেশ করছে বিজেপি সরকার। আজ, বিধানসভায় বাজেট পেস করছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ক্ষমতায় আসার পর এই প্রথম বাজেটের মাধ্যমে আগামী দিনের উন্নয়ন-রূপরেখা, জনকল্যাণমূলক প্রকল্প এবং অর্থনৈতিক অগ্রাধিকারের ছবি তুলে ধরছেন রাজ্য সরকার।

৩৬ হাজার কোটি টাকা অন্নপূর্ণা যোজনায বরাদ্দ করা হবে। বয়স্ক, বিধবা এবং বিশেষ ভাবে সক্ষমদের মাসিক ভাতাও ৫০০ টাকা করে বৃদ্ধির ঘোষণা করা হল বাজেটে। দুপুর ১২টায় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এবারের বাজেটে অন্নপূর্ণা যোজনা ঘিরেও আশা কম ছিল না। তা পূরণও হয়েছে৷ জনকল্যাণ শিবির থেকে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, গত ৩ জুন ২৮ লক্ষ মা-বোনের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পৌঁছে গিয়েছে। সকল গুরুত্বপূর্ণ তথ্য যাচাই করে টাকা ঢুকবে মহিলাদের অ্যাকাউন্টে। এই প্রকল্পে যথেষ্ট সুবিধা হবে বাড়ির মা বোনেদের বলে আশাবাদী রাজ্য সরকার।


