Banned Flag
Bengal Liberty, ২২ জুন ২০২৬ : রবিবার ভারতীয়(Banned Flag) সময় রাত ১২:৩০-এ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল বেলজিয়াম ও ইরান। ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হলেও, খেলার চেয়ে বেশি আলোচনা হচ্ছে ম্যাচকে ঘিরে তৈরি হওয়া নানা বিতর্ক নিয়ে।
ম্যাচের আগে-পরে শুধুই বিতর্ক(Banned Flag)
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ইরান। ফলে বেলজিয়ামের তারকা ফরোয়ার্ড রোমেলু লোকাকুদের অনেকটাই চাপে থাকতে দেখা যায়। ম্যাচে ইরানের স্ট্রাইকার মেহেদি টেরেমির একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।
এরপরই লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামজুড়ে ‘ইরান, ইরান’ ধ্বনি শোনা যায়। ম্যাচ চলাকালীন এক ব্যক্তি নিরাপত্তা বেষ্টনী ভেঙে মাঠে প্রবেশ করেন। তাঁর পরনে ছিল ইরানের প্রাক-বিপ্লব যুগের ‘সিংহ-সূর্য’ (Lion and Sun) প্রতীকযুক্ত টি-শার্ট। ইরানের বর্তমান সরকারের বিরোধিতাকারী অনেকের কাছেই এই পতাকা এখন প্রতিবাদের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়।


এর আগেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইরানের ম্যাচে বহু সমর্থককে এই ‘সিংহ-সূর্য’ পতাকা নিয়ে স্টেডিয়ামে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল।
অন্যদিকে, স্টেডিয়ামের বাইরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নীতির বিরুদ্ধে বিক্ষোভ দেখান একদল প্রতিবাদকারী। তাঁদের হাতে ছিল ইরানের পতাকা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে বিক্ষোভকারীরা সেখান থেকে সরে যান।
স্টেডিয়ামের ভেতরে আবার ‘মেক্সিকো – ইরান ব্রাদার্স’ লেখা পোস্টারও দেখা যায়, যা সমর্থকদের মধ্যে বেশ আলোচনার জন্ম দেয়। সব মিলিয়ে, ম্যাচের ফলাফলের চেয়ে মাঠের ভিতর ও বাইরের রাজনৈতিক বার্তা এবং প্রতিবাদ নিয়েই বেশি আলোচনা হচ্ছে।
প্রতিযোগিতায় এখনো টিকে ইরান(Banned Flag)
গ্রুপ পর্বে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের বিরুদ্ধে ড্র করলেও এখনও নকআউট পর্বে ওঠার সুযোগ রয়েছে ইরানের সামনে। আগামী ২৭ জুন মিশরের বিরুদ্ধে তাদের শেষ গ্রুপ ম্যাচ।


সেই ম্যাচে ইতিবাচক ফল পেলে তৃতীয় সেরা দলগুলির একটি হিসেবে নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। তবে পরাজয় ইরানের বিশ্বকাপ অভিযানকে কঠিন করে তুলবে। এখন ফুটবলপ্রেমীদের নজর ২৭ জুনের সেই গুরুত্বপূর্ণ ম্যাচের দিকেই।


