West Bengal Budget
Bengal Liberty : পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে মহিলাদের বিশেষ গুরুত্ব দেওয়ার বার্তা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (West Bengal Budget)। চাকরি, ডিএ এবং সামাজিক সুরক্ষা প্রকল্পের পাশাপাশি একাধিক জনমুখী ঘোষণা করলেন বাজেটে। মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালুর উদ্দেশ্যে ৫৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। পাশাপাশি এই পরিষেবা পেতে শীঘ্রই ‘পিঙ্ক কার্ড’ চালুর কথা ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের মাসিক সাম্মানিক ৫,০০০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। তার পাশপাশি গর্ভবতী মহিলাদের জন্য ২১ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণা করে সমাজের দুর্বল ও প্রান্তিক অংশের পাশে থাকার বার্তা দিয়েছে রাজ্য সরকার (West Bengal Budget)।

মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা (West Bengal Budget)
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি সরকারের নির্বাচনী প্রচারের অন্যতম বড় হাতিয়ার ছিল মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবার ঘোষণা। রাজ্যে বিজেপি সরকার আসা মাত্র সেই কথা রেখেছে। ইতিমধ্যেই মহিলারা ফ্রিতে সরকারি বাসে যাতায়াত করছে। তবে এতদিন কোনও কার্ড ছিল না। অবশেষে রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট পেশের দিনেই পিঙ্ক কার্ডের ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। অন্যদিকে, একাধিকবার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা সাম্মানিক বাড়ানোর আবেদন জানিয়েছেন। বিক্ষোভ দেখিয়েছেন। কিন্তু পূর্বতন তৃণমূল সরকার এই প্রসঙ্গে কোনোরকম আগ্রহ প্রকাশ করেনি। তবে এবার তাঁদের পাশে দাঁড়ালেন বিজেপি সরকার। তাঁদের মাসিক সাম্মানিক ৫,০০০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



