LOP Ritabrata Banerjee
Bengal Liberty: সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ থেকে ছেঁটে ফেলা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তারপরই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে চাঁচাছোলা উত্তর দিলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। অভিষেক প্রসঙ্গে ঠোঁট বাঁকিয়ে বলেন, “কে অভিষেক? ওহ যিনি চোরপিটুনি খেয়েছেন?” তারপরই স্কিপ করে যান প্রশ্ন। গম্ভীর গলায় হেঁয়ালি যোগ করে বলেন, “নেক্সট কোয়েশ্চেন প্লিজ।”
এভাবেই নেভটেলের সাংবাদিক বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংসদ ভাইপোকে চরম অবজ্ঞা করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এমন কটাক্ষ করে অভিষেকের রাজনৈতিক গুরুত্বকে লঘু করার চেষ্টা করলেন ঋতব্রত?

অভিষেকের পদ ছাঁটাই (LOP Ritabrata Banerjee)
বিধানসভা নির্বাচনে হারের পর তৃণমূলের সব কমিটি ভেঙে দেন মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু তারপরে আবারও বৈঠক ডেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক করেছিলেন মমতা। কিন্তু মমতা ছাড়া অধিকাংশ বিধায়কই ছিল অভিষেক বিরোধী। অতঃপর সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ থেকে বাদ দেওয়া হল অভিষেককে।
নিজেদের ‘আসল তৃণমূল’ দাবি করে নতুন সাংগঠনিক কাঠামো গড়ে তুলল বিদ্রোহী শিবির। এমনকি দলের চেয়ারম্যান পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিয়ে সেই দায়িত্ব দেওয়া হয়েছে হাওড়া মধ্যের বিধায়ক অরূপ রায়কে। নবগঠিত কর্মসমিতিতে মোট ১১ জন সদস্যকে রাখা হয়েছে বলে জানা গিয়েছে।



