Madan Mitra
Bengal Liberty : পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংঘাত এবার নতুন মোড়কে (Madan Mitra)। একদিকে ‘আসল’ তৃণমূলের দাবিতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে দলীয় সংগঠন ও বিধানসভায় নিজেদের অস্তিত্ব বজায় রাখতে সক্রিয় হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী শিবির। সেই আবহেই পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকারের কাছে ফিরহাদ হাকিমের পরিবর্তে মদন মিত্রকে নতুন চিফ হুইপ হিসেবে নিয়োগের আবেদন জানিয়ে চিঠি পাঠিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের পরিষদীয় নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের স্পিকার দফতরে ইতিমধ্যেই মেল করেছেন বলে জানিয়েছেন (Madan Mitra)।

চিফ হুইপ পদে মদন মিত্রের নাম (Madan Mitra)
গতকাল রাত ১০টা ৪৫ মিনিটে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকারের কাছে একটি চিঠি পাঠায়। যেখানে ফিরহাদ হাকিমের পরিবর্তে মদন মিত্রকে দলের নতুন চিফ হুইপ হিসেবে নিয়োগের আবেদন জানানো হয়েছে। আজ, মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে তৃণমূলের পরিষদীয় দলের নেতা শোভনদেব চট্টোপাধ্যায় স্পিকারের দফতরে গিয়ে আগের রাতে ই-মেলে পাঠানো ওই চিঠির হার্ড কপি জমা দেওয়ার চেষ্টা করেন। তবে স্পিকারের দফতর থেকে জানানো হয়, বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন থাকায় চিঠি গ্রহণ করা সম্ভব নয়। যদিও তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, গত রাতেই দলের তরফে স্পিকারের কাছে ই-মেল পাঠানো হয়েছে।



