TMC Leader Arrested
Bengal Liberty : উত্তর ২৪ পরগনার টাকি পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা তৃণমূল কাউন্সিলর ফারুক গাজীকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করল রাজ্য পুলিশ (TMC Leader Arrested)। দীর্ঘদিন ধরে তাঁর বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগের মধ্যেই এই গ্রেফতারি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে টাকি ও হাসনাবাদ এলাকায়। পুলিশ সূত্রে খবর, বেঙ্গালুরু পুলিশের সহযোগিতায় একটি গোপন আস্তানা থেকে গভীর রাতে তাঁকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাঁকে স্থানীয় আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে পশ্চিমবঙ্গে আনার প্রক্রিয়া শুরু হবে (TMC Leader Arrested)।

রায়চৌধুরী পরিবারের অভিযোগের পরেই পদক্ষেপ (TMC Leader Arrested)
ফারুক গাজী টাকি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং বর্তমান ভাইস চেয়ারম্যান। কিছুদিন আগে টাকির ঐতিহ্যবাহী রায়চৌধুরী জমিদার পরিবারের সদস্য প্রবীর রায়চৌধুরী হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ ছিল, তাঁদের পারিবারিক সম্পত্তি জোরপূর্বক দখল করে নেওয়ার চেষ্টা হয়েছে। সেই অভিযোগের তদন্তের সূত্র ধরেই পুলিশের তৎপরতা বাড়ে বলে জানা যাচ্ছে। পুলিশের একটি সূত্রের দাবি, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলাকালীন ফারুক গাজীর অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া যায়। এরপরই রাজ্য পুলিশের একটি দল বেঙ্গালুরুতে পৌঁছে স্থানীয় পুলিশের সহায়তায় তাঁকে গ্রেফতার করে।
জমি দখল থেকে কাটমানি, একাধিক অভিযোগে বিতর্কে ফারুক (TMC Leader Arrested)
ফারুক গাজীর বিরুদ্ধে এর আগেও একাধিক বিতর্ক ও অভিযোগ সামনে এসেছে। স্থানীয় রাজনৈতিক মহলের একাংশের দাবি, তাঁর বিরুদ্ধে জোর করে জমি দখল, সরকারি জমি ও নদীর চর দখল, আবাস যোজনায় কাটমানি নেওয়া, বিরোধী দলের কর্মী-সমর্থকদের ভয় দেখানো এবং নির্বাচনের আগে বিরোধীদের প্রচারে বাধা দেওয়ার মতো নানা অভিযোগ রয়েছে। যদিও এই অভিযোগগুলির বিষয়ে আদালতে চূড়ান্ত রায় হয়নি এবং অভিযুক্তের পক্ষ থেকেও বিভিন্ন সময়ে অভিযোগ অস্বীকার করা হয়েছে। এখন নজর বেঙ্গালুরুর আদালতের দিকে। ট্রানজিট রিমান্ড মঞ্জুর হলে ফারুক গাজীকে হাসনাবাদ থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্তের অগ্রগতির উপর নির্ভর করেই পরবর্তী আইনি পদক্ষেপ ঠিক করবে পুলিশ।



