Kunal Ghosh
Bengal Liberty : নতুন সরকারের প্রথম বিধানসভা অধিবেশনেই তুমুল হট্টগোল। মঙ্গলবার বাজেটের ওপর আলোচনার শুরুতেই বাকবিতণ্ডা শুরু হয় দুই শিবিরের বিধায়কদের মধ্যে (Kunal Ghosh)। প্রথমবার অধিবেশনে বক্তব্য রাখতে উঠেই বিরোধী দলনেতাকে কটাক্ষ করলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। ফের একবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে দাগ ফেললেন কুণাল! ঋতব্রতকে ‘ধর্ষক’ বলে তোপ দাগলেন তিনি (Kunal Ghosh)। স্পিকার রথীন্দ্রনাক বোসের উদ্দেশ্যে কুণালের প্রশ্ন, “আপনি একজন ধর্ষণে অভিযুক্তকে বিরোধী দলনেতা করবেন, এটা হয় না কি?” পাশাপশি শাসকদলকে খোঁচা দিয়ে তাঁর মন্তব্য, “আমাকে ভয় পান বলে বলতে দিচ্ছেন না। ৫ বছর আমায় ভয় পেয়ে চলুন। গুরুত্ব দিয়ে চলুন।”

কুণালের লাগাতার আক্রমণ (Kunal Ghosh)
কুণালের এই আক্রমণ অবশ্য প্রথমবার নয়। এর আগেও একাধিকবার ঋতব্রতকে কলির কেষ্ট বানিয়েছেন তিনি। ৫৮ জন বিধায়ককে নিয়ে ঋতব্রত নতুন দল গঠনের জল্পনা শুরু হতেই কুণাল ঋতব্রতর কিছু পুরোনো ছবি পোস্ট করে ফেসবুকে একাধিক মন্তব্য করেছিলেন। তিনি লিখেছিলেন, “নে চাটন-ঋত। ছবি দিলাম। ক্ষমতা থাকলে মানহানির মামলা করে দেখা”। তিনি আরও বলেছিলেন, “সিপিএম থেকে তোকে তাড়াবার পর যে তৃণমূল তোকে আশ্রয় দিয়েছিল, সেখানেও বেইমানি?”।
তারপরও ৫৮ জন বিধায়কের স্বাক্ষর নিয়ে দলনেতা হয়েছেন ঋতব্রত। তাঁর দলকে ‘আসল’ তৃণমূল দাবি করে দল থেকে বাদ দিয়েছেন মমতা, অভিষেককে। সেক্ষেত্রে গাত্রদাহ হওয়াটা খুব একটা অস্বাভাবিক? তবে বিধানসভায় সকলের সামনে ‘ধর্ষক’ বলাটা কতটা যুক্তিযুক্ত? শুধুই গাত্রদাহ নাকি প্রতিহিংসার প্রতিফলন কুণালের এই আচরণ, সেটা সময় বিচার করবে। তবে সূত্রের খবর, কুণাল ঘোষের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের (প্রিভিলেজ) অভিযোগ আনতে চলেছেন ঋতব্রত।



