Myanmar Army
Bengal Liberty, ২৩ জুন ২০২৬ : ফের কাঠগড়ায়(Myanmar Army) মায়ানমার সেনাবাহিনী। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের (OHCHR) নতুন এক প্রতিবেদনে জানানো হয়েছে, মিয়ানমারে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে গত বছরের আগস্ট থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত—এই ছয় মাসে সামরিক বাহিনীর হামলায় অন্তত ৭০২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এর মধ্যে বিমান হামলায় মৃত্যুর সংখ্যাই সবচেয়ে বেশি, যা মোট মৃত্যুর ৫৭ শতাংশ।

জাতিসংঘের প্রতিবেদনের মূল তথ্য(Myanmar Army)
নিহতদের পরিচয় ২০২৫ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত মায়ানমার সেনাবাহিনীর হাতে নিহত যাচাইকৃত ৭০২ জনের মধ্যে ২২৪ জন নারী এবং ১৫৩ জন শিশু রয়েছে। বিমান হামলা যুদ্ধবিমান, ড্রোন, প্যারামোটর এবং জাইরোকপ্টার থেকে বোমা বর্ষণ করে অন্তত ৫০৫ জন বেসামরিক নাগরিককে হত্যা করা হয়েছে।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা(Myanmar Army)
সাগাইং (Sagaing) অঞ্চলটিকে বেসামরিক নাগরিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেখানে সর্বোচ্চ ১৯১ জনের মৃত্যু হয়েছে।


মায়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে জাতিসংঘের এই ধরনের গুরুতর অভিযোগ নতুন নয়। এর আগেও বহুবার সেখানে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। তবে আন্তর্জাতিক মহলের পক্ষ থেকে এখনো পর্যন্ত মায়ানমার জান্তার বিরুদ্ধে কোনো কার্যকর বা পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।


