CM Suvendu Adhikari
Bengal Liberty:
মঙ্গলবার বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর দরবারে হাজির হয়েছিল দীপঙ্কর অর্থাৎ নিহত দেবু দাসের ছেলে (Debu Das)। ২৪ ঘন্টার মধ্যেই গ্রেফতার করা হল ১০ জনকে। জ্যান্ত পুড়িয়ে খুন করা হয়েছিল সস্ত্রীক সিপিএম কর্মীকে। প্রতিশ্রুতি অনুযায়ী একদিনের মধ্যেই আটক করা হল অভিযুক্তদের।
তৎপরতার সঙ্গে গ্রেফতার পুলিশমন্ত্রীর
সূত্রের খবর, ২০১৮ সালে পঞ্চায়েত ভোটের হিংসায় নিহত কাকদ্বীপে দেবু দাস ও তার স্ত্রীকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়। দীর্ঘ দিন ধরে বিচার অধরা ছিল তাদের। গতকাল, সিপিএম দলনেত্রী মিনাক্ষী মুখার্জী ও বিধায়ক মোস্তাফিজুর রহমানের সঙ্গে মুখ্যমন্ত্রীর দরবারে উপস্থিত হয় দীপঙ্কর। ইলেকট্রিক শক লেগে মৃত্যু বলে দাগিয়ে দেয় মমতার পুলিশ। গতকাল বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন দেবু দাসের ছেলে। মুখ্যমন্ত্রীর আশ্বাসের সঙ্গে সঙ্গে অ্যাকশন শুরু পুলিশের। অভিযুক্ত ১০ জনকে গ্রেফতার করে পুলিশ। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরেই খুনের ঘটনার সাফল্য মিলল দ্রুততার সঙ্গে।

মৃত দেবু দাসের ছেলে দীপঙ্কর জানিয়েছেন, ” সত্যি আমার খুব ভাল লাগছে। আমি চাই আসল দোষীরা যেন শাস্তি পায়। এতদিন পরে কিছু অপরাধী ধরা পড়েছে। আমার চোখের সামনে আমার বাবা মা কে পুড়িয়ে মারে। আমি পুলিশের কাছে গিয়েছিলাম, তারা ব্যস্ত আছে বলে ফিরিয়ে দিয়েছিল। তৎকালীন মুখ্যমন্ত্রী ঘটনাটিকে ক্যারেন্টের শক পেয়ে মারা যাওয়ার ঘটনা বলে চালিয়ে দিয়েছিলেন।”
দীর্ঘ আট বছর ধরে অপরাধীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছিল। পালাবদল হতেই তৎপরতা দেখালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। বিগত বছর ধরে সকল অপরাধীর শাস্তির অপেক্ষায় মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে রাজ্য।


