Diamond Harbour News
Bengal Liberty:
ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জী সহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এক স্থানীয় বাসিন্দা প্রবীর হালদার (Abhishek Banerjee)। বিজেপি নেতা অভিজিৎ দাসের নেতৃত্বে থানায় গিয়ে অভিযোগ জমা দেন প্রবীর। ২০১৯ সালের ভোট-পরবর্তী হিংসা এবং ২০২০ সালের হামলাকে কেন্দ্র করে এই মামলা দায়ের হয়।

অভিযোগকারী প্রবীর হালদারের দাবি, করোনা পরিস্থিতিতে ২০২০ সালে তিনি এলাকায় ত্রাণ বিতরণ করছিলেন। নিজের জমি বিক্রি করে ত্রাণ বিতরণ করার কথা চিন্তা করেছিলেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার কিছু কাউন্সিলর বাঁধা দেয়। তাঁর উপর হামলা চালানো হয়। ত্রাণের বদলে ক্যাশ টাকা চেয়েছিল তৃণমূল সমর্থকরা। এমনকি তাঁর অভিযোগকে গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ প্রবীর।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ
অন্যদিকে, সরিষার বাসিন্দা অশোক বর্মনের অভিযোগ, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর তিনি ভোট-পরবর্তী রাজনৈতিক হিংসার শিকার হন। তাঁরও দাবি, সেই সময় প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও পুলিশ যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগকারীদের বক্তব্য, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর তাঁরা ফের আইনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন। সেই অনুযায়ী বুধবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর সহায়ক সুমিত রায়-সহ একাধিক স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ অভিযোগ গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।


