Talatala Incident
Talatala Incident

Taratala news: মৃত্যুপুরী তারাতলা! বিপর্যয়ে প্রাণ হারালেন ৩

Bengal Liberty: 

বুধবার দুপুরে তারাতলা গোডাউনের ছাদ ভেঙে ধ্বংসস্তূপে আটকে পড়েন বহু শ্রমিক (Taratala news)। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘটনাস্থলে গিয়ে এলাকা পরিদর্শন করেন। তিনি জানান, ” ২১ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আরও ১৮ জনের আটকে থাকার আশঙ্কা রয়েছে।” তবে ধ্বংসস্তূপে চাপা পরে মৃত্যু হয়েছে তিনজনের।

Taratala news
Taratala news

আহতদের ভর্তি করা হয়েছে এসএসকেএমে

পুলিশ সূত্রে খবর, গোডাউনে ৪০ থেকে ৫০ জন শ্রমিক কর্মরত ছিলেন। উদ্ধার হওয়া শ্রমিককে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুর্বাশা মাল্লা (৫৬) মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত, মানিচাঁদ কুমার( ২২) মুখে ও নাকে একাধিক ক্ষত, শাহিদ কুমার (২৬) অভ্যন্তরীণ রক্তপাত, ভীষ্ম প্রসাদ(২৮) শরীরের একাধিক স্থান থেকে রক্তপাত, রাজেশ রুইদাস( ২৫) মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুইজনকে চিহ্নিত করা গেছে, কৃষ্ণ চৌধুরী(৪০) এবং রোহিত চৌধুরী(৩০) ।

Taratala news
Taratala news

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাঝেরহাট ব্রিজ সংলগ্ন ট্রান্সপোর্ট ডিপোর কাছে নির্মাণাধীন গোডাউনের বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে। সকাল থেকেই এই নির্মীয়মাণ বহুতলের মূল লোহার কাঠামোটি অস্বাভাবিক এবং বিপজ্জনকভাবে দুলছিল। আচমকা তিনতলা গোডাউনের ছাদ ও লোহার শেড ধসে পড়ে। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় ১৮ জন পুরুষ ও ১ জন মহিলা শ্রমিককে। আহতদের চিকিৎসার জন্য এসএসকেএমে ভর্তি করা হয়েছে। তবে আটকে থাকা বাকি শ্রমিকদের উদ্ধারের কাজ চালাচ্ছে প্রশাসন।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury