Taratala News
Taratala News

Taratala News: তারাতলায় বহুতল বিপর্যয়, তদন্তে বিশেষ দল (SIT) গঠন পুলিশের

Bengal Liberty: তারাতলায় লজিস্টিক হাবের বহুতল ভেঙে পড়ার মর্মান্তিক ঘটনায় নড়েচড়ে বসল প্রশাসন। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং দোষীদের কঠোর শাস্তির আশ্বাস দিয়েছেন তিনি। এই ভয়াবহ ঘটনার তদন্তে কলকাতা পুলিশের পক্ষ থেকে ৬ সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল বা এসআইটি (SIT) গঠন করা হয়েছে।

Taratala news
Taratala news

এসআইটি গঠন ও পুলিশের তৎপরতা (Taratala News)

তদন্তকারী এই বিশেষ দলটির তত্ত্বাবধানে রয়েছেন ডিসি ডিডি (DC DD)। এই দলে রয়েছেন গোয়েন্দা বিভাগের একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার, হোমিসাইড শাখার ওসি, গোয়েন্দা বিভাগের চারজন আধিকারিক এবং তারাতলা থানার দুজন সাব-ইন্সপেক্টর।

Advertisement
Advertisement

গ্রেফতার ও মামলা (Taratala News)

ঘটনার পরিপ্রেক্ষিতে তারাতলা থানায় ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ১০৫, ১১০ এবং ৩(৫) ধারায় স্বতঃপ্রণোদিত মামলা (FIR No. 74) রুজু হয়েছে। পুলিশি অভিযানে এখনও পর্যন্ত ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে,
কমল সামন্ত (স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার) ও সৈয়দ মহম্মদ গুলজার (ভূ-কৈলাস রোডের বাসিন্দা)।

এ ছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য আরও চারজনকে আটক করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার নেপথ্যে থাকা গাফিলতি এবং দায়বদ্ধতা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Advertisement
Advertisement

আরো পড়ুন:- Suvendu Adhikari: ঠান্ডাঘর ছেড়ে ধ্বংসস্তূপে এসে দাঁড়ালেন শুভেন্দুর সরকার

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury