Election Commissioner
Election Commissioner

Election Commissioner: রাজ্যের নতুন নির্বাচন কমিশনার ডঃ কৃষ্ণ গুপ্ত

Bengal Liberty: 

পশ্চিমবঙ্গের পরবর্তী রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে প্রবীণ আইএএস কর্মকর্তা ডঃ কৃষ্ণ গুপ্ত-কে। এ সংক্রান্ত একটি সরকারি বিজ্ঞপ্তি কলকাতা গেজেটে প্রকাশিত হয়েছে (Election Commissioner)। বিজ্ঞপ্তি অনুযায়ী, বর্তমানে তিনি সমবায় দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব হিসেবে কর্মরত রয়েছেন। আগামী ৩০ জুন চাকরি থেকে অবসর গ্রহণের পর তিনি রাজ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব গ্রহণ করবেন।

Election Commissioner
Election Commissioner

নতুন নির্বাচন কমিশনার নিযুক্ত

গত ২৩ জুন স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের পক্ষ থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতের সংবিধানের ২৪৩কে(১) অনুচ্ছেদ এবং পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশন আইন, ১৯৯৪-এর বিধান অনুসারে এই নিয়োগ করা হয়েছে।

নবান্ন থেকে জারি করা নির্দেশ অনুযায়ী, রাজ্যপাল এই নিয়োগ অনুমোদন করেছেন। রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন। ডঃ কৃষ্ণ গুপ্ত আগামী ৩০ জুন অবসর গ্রহণের পর আনুষ্ঠানিকভাবে রাজ্য নির্বাচন কমিশনারের সাংবিধানিক পদে যোগ দেবেন।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury