Commercial LPG
Commercial LPG

Commercial LPG: ব্যবসায়ীদের স্বস্তি: বাণিজ্যিক এলপিজি সরবরাহে নিষেধাজ্ঞা প্রত্যাহার কেন্দ্রের

Bengal Liberty: পশ্চিম এশিয়ার সংকটের জেরে বাণিজ্যিক এলপিজি (LPG) সরবরাহের ওপর যে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, তা অবশেষে প্রত্যাহার করে নিল কেন্দ্রীয় সরকার। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের পক্ষ থেকে ২৫ জুন ২০২৬ তারিখে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

Advertisement
Advertisement

নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিস্তারিত (Commercial LPG)

পশ্চিম এশিয়ার সংকটের সময় গার্হস্থ্য বা গৃহস্থালি গ্রাহকদের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ নিশ্চিত করতে বাণিজ্যিক এলপিজি সরবরাহের ওপর সাময়িক নিয়ন্ত্রণ জারি করা হয়েছিল। বর্তমানে সেই পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় নন-ডমেস্টিক বা বাণিজ্যিক প্যাকড এলপিজি সরবরাহের ওপর থেকে সমস্ত বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে এবং সরবরাহ সংকট-পূর্ববর্তী পর্যায়ে ফিরিয়ে আনা হয়েছে। এছাড়া, বাল্ক এলপিজি সরবরাহের ক্ষেত্রেও সংকট-পূর্ববর্তী ব্যবহারের তুলনায় বিধিনিষেধ ৫০ শতাংশ শিথিল করা হয়েছে।

advertisement
advertisement

নতুন নির্দেশিকা (Commercial LPG)

মন্ত্রকের জারি করা নতুন নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে যে, অয়েল মার্কেটিং কোম্পানিগুলিকে (OMC) সমস্ত বাণিজ্যিক ও শিল্প গ্রাহকের তথ্যের ডেটাবেস বজায় রাখতে হবে। পাশাপাশি, যে সমস্ত বাণিজ্যিক বা বাল্ক গ্রাহক ইতিমধ্যে পাইপড ন্যাচারাল গ্যাস বা পিএনজি (PNG)-তে স্থানান্তরিত হয়েছেন, তাঁদের পিএনজি ব্যবহার অব্যাহত রাখতে বলা হয়েছে। একই সাথে, যেসব গ্রাহক পিএনজি সংযোগের আওতায় আসার যোগ্য বা আসার প্রক্রিয়ার মধ্যে রয়েছেন, তাঁদের স্থায়ীভাবে পিএনজিতে স্থানান্তরিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে বাণিজ্যিক ও শিল্প ক্ষেত্রে এলপিজির ব্যবহার আরও সহজতর হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুনঃ সংস্কৃতির প্রসারে যাদবপুরে NSD-র শাখা খোলার প্রস্তাব বিধায়ক শর্বরীর

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury