Talatala news
Bengal Liberty:
তারাতলার নির্মীয়মাণ গুদাম ধসের ঘটনায় ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা (Talatala news)। শুক্রবার সকালে লালবাজারের প্রকাশিত সর্বশেষ তালিকা অনুযায়ী, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫। ধ্বংসস্তূপের নিচে এখনও আরও কেউ চাপা পড়ে রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনের তরফে উদ্ধারকাজ এখনও জোরকদমে চলছে।

তালিকা প্রকাশ Talatala news
লালবাজার সূত্রে প্রকাশিত তালিকা অনুযায়ী, মৃতদের মধ্যে রয়েছেন কৃষ্ণ চৌধুরী, রোহিত চৌধুরী, চন্দ্রমা চৌধুরী, রাহুল চৌধুরী, পাপ্পু কুমার রজক, গৃহী কুমার, আসগার হোসেন, শাহিল সর্দার, হাসান ইমাম, গণেশ কালান্দি, নবীন সিং, স্বপন মণ্ডল-সহ আরও দু’জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি।

আহতদের তালিকায় রয়েছেন দুর্বাশা মাল্লা, মানিচাঁদ কুমার, শাহিদ কুমার, ভীষ্ম প্রসাদ, রাজেশ রুইদাস, কৃষ্ণ চৌধুরী, রোহিত চৌধুরী, বোদান মুন্ডা, রাজেন্দ্র রাও, রামপ্রসাদ চৌধুরী, আবিদ খান, সুরাজ চৌধুরী, জোহার আলী গায়েন, দেবাশিস দাস, আরমান খান, সন্দীপ পাণ্ডে, মুস্তাকিন গায়েন, রাজকুমার রাজাক, কার্তিক পাত্র, মুন্নু কুমার ও কালী সর্দার। তবে লালবাজারের তরফে জানানো হয়েছে, উদ্ধারকাজ চলায় এই তালিকায় আরও নাম যুক্ত হতে পারে। ফলে মৃত ও আহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
উল্লেখ্য, বুধবার দুপুর প্রায় সাড়ে ১২টা নাগাদ মাঝেরহাট ব্রিজ সংলগ্ন ট্রান্সপোর্ট ডিপোর কাছে নির্মাণাধীন একটি তিনতলা গুদামের ছাদ ও লোহার শেড আচমকাই ভেঙে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল থেকেই নির্মীয়মাণ ভবনের মূল লোহার কাঠামোটি অস্বাভাবিকভাবে দুলছিল। কিছুক্ষণের মধ্যেই সেটি ভেঙে পড়ে ভয়াবহ বিপর্যয় ঘটে। ঘটনাস্থলে এখনও উদ্ধারকারী দল, দমকল, পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা তল্লাশি অভিযান চালাচ্ছেন। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের খোঁজে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।


