West Bengal Government
Bengal Liberty: সরকারি কাজের সুষ্ঠু পরিচালনার স্বার্থে এবার ছুটির দিনেও কর্মীদের অফিসে উপস্থিত থাকার নির্দেশ দিল পশ্চিমবঙ্গ সরকার। পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস (P&AR) দপ্তরের পক্ষ থেকে ২৫ জুন ২০২৬ তারিখে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তির মূল বিষয়বস্তু (West Bengal Government)
রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকরা শনিবার, রবিবার এবং অন্যান্য সরকারি ছুটির দিনেও নিয়মিত কাজ করেন। সেই সময়ে পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দপ্তরের সহায়তা প্রয়োজন হতে পারে। তাই সরকারি কাজের গতি বজায় রাখতে এই দপ্তরের সমস্ত সেলকে রোস্টার বা তালিকা অনুযায়ী ছুটির দিনগুলোতেও প্রয়োজনীয় সংখ্যক কর্মী (স্কেলিটন স্টাফ) উপস্থিত রাখার অনুরোধ করা হয়েছে।অ্যাডিশনাল চিফ সেক্রেটারির অনুমোদনক্রমে এই নির্দেশিকা জারি করা হয়েছে।

মূলত সরকারি দপ্তরের কাজ যাতে কোনো অবস্থাতেই থমকে না যায়, তা নিশ্চিত করতেই এই নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।


