Us Iran
Bengal Liberty
মধ্যপ্রাচ্যে শান্তি(Us Iran) আলোচনার আবহের মধ্যেই ফের উত্তপ্ত হয়ে উঠেছে হরমুজ প্রণালী। অভিযোগ, ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ। মার্কিন কর্মকর্তাদের দাবি, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC) ড্রোনের মাধ্যমে জাহাজটিতে হামলা চালিয়েছে। হামলায় জাহাজটির ব্রিজে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো হতাহত বা গুরুতর আহতের খবর পাওয়া যায়নি।

আন্তর্জাতিক মহলে উদ্বেগ(Us Iran)
জানা গিয়েছে, ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালী অতিক্রম করার সময় জাহাজটি হামলার মুখে পড়ে। ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন আন্তর্জাতিক মহলের উদ্যোগে ওই জলপথে স্বাভাবিক বাণিজ্যিক নৌ-চলাচল পুনরায় চালু করার চেষ্টা চলছিল।


এই ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে রাষ্ট্রসংঘ-সমর্থিত নৌ-সহায়তা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে বলে জানা গেছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহণ রুট হরমুজ প্রণালীতে এই হামলার ঘটনায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে আন্তর্জাতিক মহলে। বিশেষজ্ঞদের আশঙ্কা, পরিস্থিতির আরও অবনতি হলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হতে পারে এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ফের ঊর্ধ্বমুখী হতে পারে।


