Tamanna Murder Case
Bengal Liberty : কালীগঞ্জের মোলান্দি গ্রামের তমান্না খাতুন হত্যাকাণ্ডে তদন্ত যত এগোচ্ছে, ততই পুলিশের জালে ধরা পড়ছে অভিযুক্তরা (Tamanna Murder Case)। শুক্রবার আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এপর্যন্ত এই মামলায় মোট গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯। ধৃতদের কৃষ্ণনগর জেলা আদালতে পেশ করে তদন্তের স্বার্থে পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। যদিও এখনও পাঁচজন অভিযুক্ত পলাতক। তাঁদের খোঁজে জোরদার তল্লাশি চালাচ্ছে জেলা পুলিশ। পুলিশের দাবি, খুব শীঘ্রই বাকি অভিযুক্তদেরও গ্রেফতার করা হবে (Tamanna Murder Case)।

মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর জোরদার অভিযান (Tamanna Murder Case)
গত ২৩ জুন কালীগঞ্জের মোলান্দি গ্রামে দুষ্কৃতীদের ছোড়া সকেট বোমার আঘাতে মৃত্যু হয় তমান্না খাতুনের। ঘটনায় নিহত তরুণীর মা সাবিনা ইয়াসমিন কালীগঞ্জ থানায় মোট ২৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তের শুরুতেই ১১ জনকে গ্রেফতার করা হলেও কয়েকজন অভিযুক্ত অধরাই ছিল। এরপর মেয়ের খুনিদের কঠোর শাস্তি এবং বাকি অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন সাবিনা ইয়াসমিন। নবান্ন সূত্রে জানা যায়, মুখ্যমন্ত্রী দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এরপরই পুলিশের অভিযান আরও জোরদার হয়। প্রথমে ২ জন, পরে আরও ৬ জন এবং শুক্রবার আরও ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

এখনও পলাতক পাঁচ অভিযুক্ত (Tamanna Murder Case)
শুক্রবার গ্রেফতার হওয়া তিনজনকে কৃষ্ণনগর জেলা আদালতে পেশ করে পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে। তদন্তকারীদের মতে, ধৃতদের জিজ্ঞাসাবাদে ঘটনার আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে। জেলা পুলিশ সুপার অতুল ভি জানিয়েছেন, এখনও পাঁচজন অভিযুক্ত পলাতক রয়েছে। তাঁদের খোঁজে একাধিক জায়গায় তল্লাশি চালানো হচ্ছে এবং খুব শীঘ্রই তাঁদেরও গ্রেফতার করা সম্ভব হবে বলে পুলিশের আশা।


