Weather Alert
Bengal Liberty : সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু, সাগরে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের প্রভাবে শনিবারও ভিজবে গোটা বাংলা (Weather Alert)। উত্তরবঙ্গের একাধিক জেলায় অত্যধিক ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Weather Alert)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Alert)
শনিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয়ভাবে জল জমা, গাছের ডাল ভেঙে পড়া বা যান চলাচলে সাময়িক সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Alert)
উত্তরবঙ্গে পরিস্থিতি আরও উদ্বেগজনক। জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় অত্যধিক ভারী বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। অন্যদিকে দার্জিলিং ও কালিম্পং জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় কমলা সতর্কতা জারি হয়েছে। টানা বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ধস, নদীর জলস্তর বৃদ্ধি এবং নিচু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে। তাই প্রয়োজন ছাড়া পাহাড়ে ভ্রমণ এড়িয়ে চলা এবং প্রশাসনের নির্দেশ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।



