রঞ্জনা প্রকাশ দেশাই
Bengal Liberty:
পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি (UCC) কার্যকর করার প্রক্রিয়ায় বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে গঠিত কমিটির হাতেই তুলে দেওয়া হয়েছে বাংলায় UCC বাস্তবায়নের দায়িত্ব। আগামী চার সপ্তাহের মধ্যে সরকারকে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উত্তরাখণ্ডে UCC কার্যকর করার ক্ষেত্রে রঞ্জনা প্রকাশ দেশাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। পাশাপাশি অসম ও গুজরাটে অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নের খসড়া, আইনি কাঠামো এবং কার্যকরী রূপরেখা তৈরিতেও তাঁর নেতৃত্বাধীন কমিটি কাজ করেছে। সেই অভিজ্ঞতাকেই কাজে লাগাতে এবার পশ্চিমবঙ্গ সরকার তাঁর উপর আস্থা রেখেছে।

রঞ্জনা প্রকাশ দেশাই প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রথম মহিলা চেয়ারপার্সন ছিলেন।জম্মু ও কাশ্মীর সহ বিভিন্ন অঞ্চলের ডিলিমিটেশন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন।উত্তরাখণ্ড এবং রাজস্থান সরকারের অভিন্ন নাগরিক বিধি (UCC) বাস্তবায়নের জন্য গঠিত কমিটির নেতৃত্ব দিয়েছেন।ভারতের অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের প্রথম মহিলা চেয়ারপার্সন নিযুক্ত হন। পশ্চিমবঙ্গে UCC কার্যকর করতে তার হাতে দায়িত্ব অর্পিত হল। আগামী চার সপ্তাহের মধ্যে সেই রিপোর্ট জমা পড়ার কথা।

সূত্রের খবর, আগামী ১৭ আগস্ট থেকে শুরু হতে চলা বিধানসভা অধিবেশনেই UCC-সংক্রান্ত বিল আনার প্রস্তুতি চলছে। কমিটির রিপোর্টের ভিত্তিতেই চূড়ান্ত বিল তৈরি করে বিধানসভায় পেশ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।


