Weather Alert
Weather Alert

Weather Update: উত্তরবঙ্গে বৃষ্টির দাপট! দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া! কেমন থাকবে আবহাওয়া সারাদিন

Bengal Liberty:

টানা গরমের পর স্বস্তির বৃষ্টি মিলেছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় (Weather Update)। গত কয়েকদিন ধরেই শহরের একাধিক অংশে দফায় দফায় বৃষ্টি হচ্ছে। অন্যদিকে উত্তরবঙ্গে টানা ভারী বর্ষণের পর মঙ্গলবার থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Weather Alert
Weather Alert

কলকাতার আবহাওয়া

আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ আংশিক থেকে মেঘলা থাকবে। বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। বৃষ্টির কারণে গরম কিছুটা কমলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও নদিয়া জেলায় এক-দু’টি জায়গায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। এই পাঁচ জেলার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে আপাতত লাল সতর্কতা তুলে নেওয়া হলেও বৃষ্টির সম্ভাবনা এখনও রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার-সহ উত্তরবঙ্গের সব জেলাতেই অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় এক-দু’টি স্থানে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury