Aparupa Poddar
Aparupa Poddar

Aparupa Poddar : রামনবমী-পরবর্তী অশান্তির মামলায় গ্রেফতার আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদের স্বামী

Bengal Liberty : রিষড়ায় রামনবমী-পরবর্তী অশান্তির মামলায় তদন্তে নেমে প্রায় তিন বছর পর বড় পদক্ষেপ করল জাতীয় তদন্তকারী সংস্থা (Aparupa Poddar)। ২০২৩ সালের রিষড়ার রামনবমী-পরবর্তী হিংসার মামলায় মঙ্গলবার হুগলির রিষড়ার বাড়ি থেকে গ্রেফতার করা হল আরামবাগে প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী তথা রিষড়ার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাকির আলিকে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে তাঁর বাড়িতে পৌঁছন এনআইএ-র আধিকারিকরা। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়। ২০২৩ সালের রামনবমীকে ঘিরে রিষড়ায় ছড়িয়ে পড়া হিংসার ঘটনায় তাঁর ভূমিকা খতিয়ে দেখতেই এই পদক্ষেপ বলে তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে (Aparupa Poddar)।

Aparupa Poddar
Aparupa Poddar

এনআইএ-র জালে কাউন্সিলর শাকির আলি (Aparupa Poddar)

২০২৩ সালে রিষড়ায় রামনবমীকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া হিংসার ঘটনার তদন্তভার বর্তমানে এনআইএ-র হাতে। সেই মামলার সূত্র ধরেই মঙ্গলবার সকালে চার ভ্যান সিআরপিএফ বাহিনী নিয়ে রিষড়ায় শাকির আলির বাড়িতে পৌঁছয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তল্লাশির পর তাঁকে গ্রেফতার করা হয়। শাকির আলি হুগলির রিষড়ার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী। গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই তাঁর বাড়ির সামনে স্থানীয়দের ভিড় জমে যায়। তদন্তকারী সংস্থার দাবি, রিষড়ার অশান্তির ঘটনায় তাঁর ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। রাজনৈতিক মহলেও এই গ্রেফতারি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

প্রসঙ্গত, অপরূপা পোদ্দার দু’বার আরামবাগ কেন্দ্রের সাংসদ ছিলেন। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করেনি তৃণমূল। সেই সময় প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়ে তিনি দাবি করেছিলেন, অর্থবল না থাকায় তাঁকে টিকিট দেওয়া হয়নি। যদিও পরে তিনি স্পষ্ট করেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই সাধারণ কর্মী হিসেবে কাজ চালিয়ে যাবেন।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

Kolkata High Court: ডিম ছোড়ার ঘটনা রুখতে রাজ্যকে গাইডলাইন তৈরির নির্দেশ কলকাতা হাইকোর্ট

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury