Suvendu Adhikari
Bengal Liberty: রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব রাজ্যের বিরোধী দলনেতা। এদিন সাংবাদিক বৈঠক ডেকে CAG রিপোর্ট-এর দাবি করেন শুভেন্দু আধিকারী।
সাংবাদিকদের তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা যা পূর্বে ইন্দিরা গান্ধী আবাস যোজনা নামে পরিচিত ছিল। বরাদ্দ অর্থ ২৫ হাজার কোটি টাকা ছিল। ওই প্রকল্পের গ্রাম প্রতি বাৎসরিক ৫০ জনের বেশি উপভোক্তাদের সুবিধা দেওয়া হত না।বিরোধীদলনেতা জানান, প্রকল্পের দায়িত্বে ছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ২০১৪ সালে নরেন্দ্রমোদীর সরকার ক্ষমতায় আসার পর সমস্ত উপভোক্তরা যাতে এই সুবিধা পায়, তার ব্যবস্থা করা হয়। তবে চুক্তির প্রথম ক্লজ হল, আবাস যোজনার বাড়িটি পরিবারের সিনিয়র মহিলার নামে করতে হবে। ২০১৪ -২০২৩ প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৩০ হাজার কোটি টাকা রাজ্যসরকারকে দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারীর দাবি, এই টাকা এদিক ওদিক করছে রাজ্য সরকার।
বিরোধীদলনেতার অভিযোগ, ডিজাস্টারে ম্যানেজমেন্টের টাকা আবাস যোজনার কাজে ব্যবহার করছেন মুখ্যমন্ত্রী। এই টাকা পঞ্চায়েত দফতরকে ট্রান্সফার করা যায় না। CAG এর দাবি তুলে শুভেন্দু অধিকারী এর আওতায় ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনাকে এই অঞ্চলের মধ্যে আনার কথা বলেন। ‘ভারত সরকারের ১৩৪৭ কোটি টাকা রাজ্যসরকারের নামে চালাতে চাইছেন মুখ্যমন্ত্রী।’ এমনই দাবি শুভেন্দু অধিকারীর।
