Basirhat
Basirhat

Basirhat: আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, বসিরহাটে তৃণমূল নেতাকে ‘ডিম থেরাপি’

Bengal Liberty: ফের জনরোষের মুখে শাসকদলের নেতা। এবার উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগে এক দাপুটে তৃণমূল নেতাকে ‘ডিম থেরাপি’ দিলেন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। আক্রান্ত ওই ব্যক্তি স্থানীয় উপপ্রধানের স্বামী বলে জানা গিয়েছে।

Advertisement
Advertisement

ঘটনার বিবরণ (Basirhat)

অভিযোগ, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে ওই নেতা এলাকার মানুষের কাছ থেকে মোটা অঙ্কের কাটমানি নিয়েছিলেন। এদিন ওই নেতা বাইকে করে যাওয়ার সময় স্থানীয়রা তাঁকে পথ আটকে ঘিরে ধরেন। এরপরই ডিমের ট্রে হাতে নিয়ে একের পর এক ডিম ছুড়ে তাঁকে ‘ডিম থেরাপি’ দেওয়া হয়।

Advertisement
Advertisement

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূল নেতাকে এভাবে প্রকাশ্য রাস্তায় হেনস্থার ঘটনায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বারবার বলেও কোনো সুরাহা না হওয়ায় তাঁরা এই চরম পন্থা বেছে নিতে বাধ্য হয়েছেন।

আরও পড়ুনঃ ইন্ডিয়া জোটের বৈঠকের পর এই প্রথম যৌথ চিঠিতে স্বাক্ষর; গণতন্ত্র রক্ষায় শীর্ষ আদালতের হস্তক্ষেপের দাবি

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury