Rath Yatra
Bengal Liberty:
রাজ্যের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসবকে আরও জাঁকজমকপূর্ণ করে তুলতে বড় উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার (Rath Yatra)। ১০০ থেকে ১৫০ বছরের বেশি পুরনো ঐতিহ্যসম্পন্ন রথযাত্রা কমিটিগুলিকে ৫ লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই নবান্নের তরফে সেই ঘোষণা করা হয়েছে।

রথযাত্রায় রাজ্য সরকারের নতুন উদ্যোগ
নবান্ন সূত্রে খবর, রাজ্যের বিভিন্ন প্রান্তের ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিগুলিকে চিহ্নিত করার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। আগামী ১৩ জুলাই নির্বাচিত কমিটিগুলির হাতে চেকের মাধ্যমে অনুদানের অর্থ তুলে দেবে রাজ্য সরকার।

সূত্রের খবর, ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর হাত দিয়েই অনুদান বিতরণের আনুষ্ঠানিক সূচনা হতে পারে। শুধু তাই নয়, প্রতিটি জেলা প্রশাসককে (জেলাশাসক) দায়িত্ব দেওয়া হয়েছে, জেলার প্রতিটি প্রান্তে যেন এই উৎসব সমারোহে পালিত হয়। সরকারের আশা, এই উদ্যোগের ফলে রাজ্যের প্রাচীন রথযাত্রার ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি উৎসবের আয়োজনও আরও বর্ণাঢ্য হয়ে উঠবে।

