Weather Alert
Weather Alert

Weather Update: সকাল থেকেই শহর জুড়ে বৃষ্টি! কতদিন চলবে? কি জানাচ্ছে আবহাওয়া দফতর?

Bengal Liberty: 

উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলবর্তী অঞ্চলে তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপটি আরও শক্তিশালী হয়েছে। ফলে সোমবার ভোররাত থেকেই প্রবল বৃষ্টি কলকাতা ও সংলগ্ন এলাকা জুড়ে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Weather Alert
Weather Alert

কোন কোন জেলায় চলবে বৃষ্টি? Weather Update

হাওয়া অফিস জানিয়েছে, গভীর এই নিম্নচাপ সোমবার থেকে শুরু করে আগামী শনিবার, অর্থাৎ গোটা সপ্তাহ জুড়েই নিজের উপস্থিতি জানান দেবে। সোমবার দুপুরের মধ্যে নিম্নচাপটি পশ্চিম, উত্তর পশ্চিম অভিমুখে এগিয়ে ওড়িশার চাঁদবালি ও দিঘার মধ্যবর্তী উত্তর ওড়িশা উপকূল পেরিয়ে মূল ভূখণ্ডে প্রবেশ করবে।

দক্ষিণবঙ্গে ৬ জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে সপ্তাহ ভর। উত্তরবঙ্গে সোমবার, ৬ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের অবস্থান। শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে আগামী দুই দিনে। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা। উত্তর বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা ৭ জুলাই সোমবার পর্যন্ত।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury