rahul-kharge
Bengal Liberty: বিহার বিধান সভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি। সবটা সামাল দিতে পরদিনই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে তাঁর বাসভবনে জরুরি বৈঠক করেন।
বৈঠকে উপস্থিত ছিলে রাহুল গান্ধী, কেসি বেণুগোপাল ও প্রবীণ নেতা অজয় মাকেন। বিহারে মহজোটের খারাপ ফলের পর ভবিষ্যতে ইন্ডিয়া জোটের অস্থিত্ব থাকবে কি-না, তা নিয়ে যখন প্রশ্ন উঠতে শুরু করেছে। ঠিক তখনই বিহারে এমন ফলাফলের কারণ কী? তা জানতে মূলত এদিন বৈঠক ডাকেন খাড়্গে।
প্রসঙ্গত, ৬১টি আসনে লড়াই করে মাত্র ৬টি আসন জিতেছে কংগ্রেস। হু হু করেছে সিট কমেছে আরজেডিরও।
