Bihar election result
Bengal Liberty: ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচন ২০১০ সালের ফলাফলের একপ্রকার প্রতিচ্ছবি হলেও, গুরুত্বপূর্ণ কিছু পার্থক্য ছিল। সব মিলিয়ে এনডিএ মোট ২০২টি আসন জিতে বিপুল ব্যবধানে ক্ষমতায় ফিরেছে। বিজেপি ৮৯ এবং জেডিইউ ৮৫টি আসনে জয় লাভ করেছে।

তুঙ্গে নিতীশের জনপ্ৰিয়তা (Bihar election result)
মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের দীর্ঘদিনের সামাজিক কল্যাণমূলক উদ্যোগই আবারও তাঁকে জয়ী করেছে বলে মনে বলে করেছে রাজনৈতিক মহল।
বিহারের মোট জনসংখ্যার মাত্র ২.৮৭% কুরমি সম্প্রদায়। নীতিশ কুমার সেই সম্প্রদায়েরই একজন। এ কথা কারোরই অজানা নয়, জাতিগত ভেদাভেদ বিরাট বড় ভূমিকা পালন বিহারের রাজনীতিতে। ভোট ব্যাঙ্ক হিসেবেও কাজ করে। নীতিশ যে সম্প্রদায়ের, সেই সম্প্রদায়ের মানুষ বিহারে অত্যন্ত কম। তবুও, মুখ্যমন্ত্রীত্ব লাভের নিরিখে রেকর্ড গড়েছেন নীতিশ। এমনকী ৭৪ বয়সের নীতিশ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তেজস্বী যাদবের দিকে। যা নজরকাড়ার মতো।
নারী ভোটারের ঢল (Bihar election result)
এবারে নারী ভোটারের অংশগ্রহণ ছিল পুরুষদের তুলনায় ৯ শতাংশ বেশি। পঞ্চায়েতে ৫০% মহিলা সংরক্ষণ, সাইকেল ও ইউনিফর্ম প্রকল্প, এবং মুখ্যমন্ত্রীর স্বনির্ভরতার বার্তা নারীদের রাজনৈতিকভাবে সচেতন করেছে। ‘জীবিকা দিদি’রা’ মাঠে নেমে এনডিএ-র প্রচারে বড় ভূমিকা নিয়েছে। নিতীশের প্রচারসভার বিপুল সংখ্যাক নারীদের উপস্থিতি স্পষ্ট হয়ছিল যে মহিলাভোট তাঁর ঘরেই ঢুকবে।
ভাতাতেই জয় এনডির
নির্বাচনের ঠিক আগে সরকারি খাতে বছরে বার্ষিক ৫৬,০০০ কোটি টাকা ঘোষণা করে এনডিএ। নীতীশের আমলে বিহারের শাসনব্যবস্থাকে অনেকেই “মাতৃসুলভ কল্যাণ রাষ্ট্র” মডেল মনে করেন।
মজবুত সামাজিক সমীকরণ (Bihar election result)
বিজেপি–জেডিইউ–এলজেপি –আরএলএম–এইচএএম- এর মেল হল শক্তিশালী সামাজিক জোট। অত্যন্ত কৌশলের সঙ্গে তৈরি এই জোট উচ্চবর্ণ, যাদব, ওবিসি, দলিত ভোটের বড় অংশকেই নিজেদের দিকে টানতে সক্ষম হয়েছে।
মোদী ফ্যাক্টর (Bihar election result)
ভোটারদের কাছে নিতীশ ও নরেন্দ্র মোদী দুজনই সমান জনপ্রিয় ছিলেন। কেন্দ্রীয় সরকারের মাসে ৫ কেজি ফ্রি রেশন, বিভিন্ন নগদ সহায়তা, এবং নতুন রাস্তা–ব্রিজ–রেল–স্বাস্থ্য–শিক্ষা প্রকল্পের ঘোষণা “ডাবল ইঞ্জিন” সরকারের ভাবমূর্তিকে আরও শক্তিশালী করেছে।

