Suvendu Adhikari
Bengal Liberty:
বারুইপুরের সাম্প্রতিক ঘটনায় আহত পুলিশকর্মী অমিত সরকারকে দেখতে মঙ্গলবার মেডিকা হাসপাতালে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন মুখ্যমন্ত্রী এবং পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন। আহত কনস্টেবল অমিত সরকার বর্তমানে চিকিৎসাধীন।

মুখ্যমন্ত্রীর কড়া বার্তা Suvendu Adhikari
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। হাসপাতাল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন মুখ্যমন্ত্রী বলেন, ” আজ অমিতবাবুকে দেখতে এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গিয়েছিলাম। তিনি বর্তমানে স্থিতিশীল আছেন। আশা করি, তিনি দ্রুত সুস্থ হয়ে আবার নিজের কর্মক্ষেত্রে ফিরবেন। একজন আর এন টেগরে ভর্তি, তিনি ভাল আছেন। অত্যন্ত খারাপ কাজ করেছে যারা করেছে। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, প্রত্যেকের শাস্তি হবে। ”

বারুইপুরের ঘটনায় কর্তব্যরত অবস্থায় আহত হওয়া পুলিশকর্মীর দ্রুত আরোগ্য কামনা করেন মুখ্যমন্ত্রী। প্রশাসনের পক্ষ থেকেও আহত পুলিশকর্মীর চিকিৎসার বিষয়ে নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।

