Aroop Biswas
Aroop Biswas

Aroop Biswas : অরূপের বিরুদ্ধে কড়া পদক্ষেপে স্থগিতাদেশ, আলিপুর কোর্টে হেনস্থাকাণ্ডে রিপোর্ট তলব হাইকোর্টের

Bengal Liberty : আলিপুর আদালত চত্বরে হেনস্থার অভিযোগে রাজ্যের প্রাক্তন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে দায়ের করা মামলায় আপাতত তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ না করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Aroop Biswas)। একই সঙ্গে গোটা ঘটনায় পুলিশ কী কী পদক্ষেপ করেছে, তার বিস্তারিত রিপোর্টও তলব করেছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। বুধবার মামলার শুনানিতে অরূপ বিশ্বাসের আইনজীবী কিশোর দত্ত আদালতে দাবি করেন, গত ১৮ জুন আলিপুর আদালত চত্বরে অরূপ বিশ্বাসকে একদল আইনজীবী ঘিরে ধরে হেনস্থা করেন। ওই দিন একটি মামলায় গ্রেফতার হওয়া স্বরূপ বিশ্বাসের আদালতে হাজিরা থাকায় অরূপ বিশ্বাস সেখানে গিয়েছিলেন বলে আদালতে জানানো হয় (Aroop Biswas)।

Aroop Biswas
Aroop Biswas

অরূপের অভিযোগ (Aroop Biswas)

অরূপ বিশ্বাসের অভিযোগ, এক আইনজীবীর নেতৃত্বে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখানো ও চিৎকার করা হয়; এমনকি ইট ছোড়া এবং একটি চেম্বারের জানলার কাচ ভাঙার ঘটনাও ঘটে। অথচ উল্টো তাঁর বিরুদ্ধেই প্রাণনাশের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি তিনি এক আইনজীবীর বিরুদ্ধে পাল্টা হেনস্থার অভিযোগও করেছেন। তবে সেই অভিযোগে পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলেই আদালতে দাবি করা হয়। শুনানির সময় বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন তোলেন, যাঁর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করা হচ্ছে, তাঁকে মামলার পক্ষ করা হয়নি কেন? বরং হাইকোর্টকেই পক্ষ করা হয়েছে। এ নিয়ে বিস্ময় প্রকাশ করে বিচারপতি নির্দেশ দেন, অভিযুক্ত আইনজীবীকেও এই মামলায় পক্ষ করতে হবে।

Advertisement
Advertisement

এছাড়াও তদন্তকারী সংস্থাকে ১৮ জুনের ঘটনাস্থলের সমস্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছে আদালত। পরবর্তী শুনানিতে পুলিশকে জানাতে হবে, ওই ঘটনার পর কী কী তদন্তমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে এবং দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আদালতের এই নির্দেশের ফলে আপাতত অরূপ বিশ্বাসের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। তবে মামলার তদন্ত এবং পুলিশের ভূমিকা নিয়ে পরবর্তী শুনানিতে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ আসতে পারে বলে মনে করছে আইনজীবী মহল।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/07/09/bjp-candidate/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury