West Bengal SIR
Bengal liberty: এসআইআর প্রক্রিয়ার কোনও কাজের জন্য ওটিপির প্রয়োজন নেই। তেমন কোনও নির্দেশিকা সিইও অফিস থেকে জারি করা হয় নি। সোমবার সাংবাদিকদের এই কথাই সাফ জানিয়ে দিলেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজকুমার আগরওয়াল। বিকেল গড়াতেই সিওই দপ্তরে থেকে সেই সংক্রান্ত বিবৃতি জারি করা হয়। এদিন মুখ্য নির্বাচন আধিকারিক বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দলের তরফে বলা হচ্ছে, সিইও অফিস থেকে না-কি ভোটারদের ওটিপি চাওয়া হচ্ছে। এমনকী সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলি সোশ্যাল মিডিয়াতে এমনটা জানিয়ে পোস্ট করছে।’

বিক্ষোভকারী বিলওদের উদ্দেশ্যে উত্তর কমিশনের (SIR)
সাংবাদিকদের তিনি আরও জানান, ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের জন্য রাজ্য সরকারের কাছে ১ হাজার কর্মচারী নিয়োগের জন্য বলা হয়েছিল।এখনও পর্যন্ত সেই বিষয়ে কোনও অ্যাপ্রুভাল আসেনি। তাঁর মতে, ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ হলে BLO-দের কাজের ক্ষেত্রে অনেক সুবিধা হবে।
উল্লেখ্য, এদিন সিইও দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন বুথলেভেল আধিকারিকরা।তাঁদের অভিযোগ, এনামুরেশন ফর্ম জমা দেওয়ার সময়সীমা বাড়াতে হবে। এছাড়াও বিক্ষোভকারীরা আরও একটি অভিযোগ করেন, শিক্ষা বহির্ভূত দায়িত্বের জেরে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন।
