Digha,
Digha

Digha Alert: মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা! জারি সতর্কতা

Bengal Liberty

খারাপ আবহাওয়া ও সম্ভাব্য দুর্যোগের জেরে দীঘায় সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন (Digha Alert)। পর্যটক ও স্থানীয়দের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে আপাতত মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়াও বন্ধ রাখা হয়েছে। সকলকে সতর্ক থাকার কথা জানিয়েছে প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, টানা বৃষ্টি, উত্তাল সমুদ্র ও সম্ভাব্য জলোচ্ছ্বাসের কারণে আগামী ১২ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। বুধবার রাতে মাইকিং করে এর সময়সীমা বৃদ্ধির কথা জানিয়েছেন প্রশাসনিক আধিকারিক। দীঘার পাশাপাশি মন্দারমণি-সহ উপকূলের অন্যান্য এলাকাতেও নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি, সমুদ্রতটে অপ্রয়োজনীয় ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

Fishermen Advisory
Fishermen Advisory

মৎস্যজীবীদের জন্যে নির্দেশ জারি Digha Alert

গত ২ জুলাই শঙ্করপুর উপকূলে মাছ ধরতে গিয়ে ১৫ জন মৎস্যজীবী নিখোঁজ হয়ে গেছে। স্বাভাবিক ভাবেই উদ্বেগ বেড়ে গেছে। তাঁদের দ্রুত উদ্ধারের দাবিতে সরব হয়েছেন শঙ্করপুর ফিশারম্যান ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা।

Advertisement
Advertisement

অপরদিকে, আলিপুর দফতর জানিয়েছেন , বাংলাদেশ সংলগ্ন এলাকায় সৃষ্ট একটি ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায় আগামী কয়েক দিনে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury