Rath Yatra
Bengal Liberty:
রাজ্যের ঐতিহ্যবাহী রথযাত্রাকে জনমুখী করে তুলতে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Rath Yatra)। রথযাত্রায় ৭৫টি ঐতিহ্যবাহী মেলায় সেবাকেন্দ্র, ৬০টি সমিতিকে ৫ লক্ষ টাকা অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই সেবাকেন্দ্রগুলিতে পুণ্যার্থী ও দর্শনার্থীদের প্রয়োজনীয় পরিষেবা দেওয়া হবে। বাজেটে ‘তীর্থক্ষেত্র সার্কিট’ প্রকল্পে প্রথম বর্ষে এক হাজার কোটি টাকা প্রদানের ঘোষণা করলেন শুভেন্দু।

একাধিক অনুদানের ঘোষণা Rath Yatra
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রথযাত্রা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও আধ্যাত্মিকতার অন্যতম গুরুত্বপূর্ণ মিলনক্ষেত্র। মহিষাদল, মাহেশ-সহ রাজ্যের বিভিন্ন প্রাচীন রথযাত্রাকে সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে সরকার সক্রিয়ভাবে এগিয়ে এসেছে। তিনি আরও ঘোষণা করেন, রাজ্যের ৬০টি রথযাত্রা কমিটিকে ৫ লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে। পাশাপাশি রাজ্য বাজেটে ‘তীর্থক্ষেত্র সার্কিট’ প্রকল্পের কথা উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের আওতায় রাজ্যের একাধিক ঐতিহ্যবাহী মন্দির, মঠ ও ধর্মীয় স্থানের সংস্কার এবং হেরিটেজ সংরক্ষণের কাজ আগামী দুই বছর ধরে চলবে। প্রথম পর্যায়ে এই প্রকল্পের জন্য ১,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানান, ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত হাসপাতালগুলিকে আয়ুষ্মান ভারত প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে, যার ফলে সাধারণ মানুষ আরও সহজে স্বাস্থ্য পরিষেবার সুবিধা পাবেন।

