গ্রেফতার হওয়া তৃণমূল নেতা শওকত মোল্লার শিক্ষাগত যোগ্যতা নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। সোমবার বারুইপুর পুলিশ সুপারের (এসপি) অফিসে এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা অভিজিৎ দাস। BJP on Shaukat তাঁর অভিযোগ, শওকত মোল্লার শিক্ষাগত যোগ্যতার নথি সম্পূর্ণ ভুয়ো এবং এর পেছনে একটি আন্তঃরাজ্য জাল সার্টিফিকেট চক্রের যোগসাজশ থাকতে পারে।

অভিজিৎ দাসের দাবি, শুধু শওকত মোল্লাই নন, তাঁর ঘনিষ্ঠ আরও কয়েকজনের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ রয়েছে। পুরো বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য তিনি পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন।বিজেপি নেতার আরও অভিযোগ, ভুয়ো শিক্ষাগত শংসাপত্র ব্যবহার করে সরকারি নথিতেও ভুল তথ্য দেওয়া হয়ে থাকতে পারে। সেই কারণে গোটা বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা প্রয়োজন।
ভুয়ো সার্টিফিকেট ও আন্তঃরাজ্য চক্রের যোগসাজ Bjp on Shaukat
তবে বিজেপির এই অভিযোগের বিষয়ে শওকত মোল্লা বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই করে পুলিশ পরবর্তী কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার।

আরও পড়ুনঃ-
Diego Forlan : বিশ্বকাপে উরুগুয়ের বিপর্যয়ের পর দলের নয়া কোচ কিংবদন্তি দিয়েগো ফরলান!

